রবিবার, ২৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রোববার নারায়ণগঞ্জের ৫ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না মার্কিন হামলাকে শান্তিচুক্তির লঙ্ঘন বলছে ইরান আইসিসিকে ১৪ পাতার চিঠিতে কী লিখেছেন আমিনুল ইসলাম বুলবুল? ফেসবুক পোস্টে রহস্যময় বার্তা দিলেন মাহফুজ আলম এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা, ১৫ বছর পর নবায়ন বাধ্যতামূলক! হরমুজে ট্যাংকারে হামলার পর নতুন করে বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ মালয়েশিয়া-চীন বাংলাদেশের দীর্ঘদিনের নির্ভরযোগ্য বন্ধু: শফিকুর রহমান দ্বিপাক্ষিক সফরে দেশ ও জনগণের স্বার্থই ছিল অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাসহ তিনজনের চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ চলছে

    শেখ হাসিনাসহ তিনজনের চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ চলছে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুলাই-আগস্টের মানবতাবিরোধী অভিযোগের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। রোববার (১৭ আগস্ট) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে এই কার্যক্রম শুরু হয়।

    ৬ষ্ঠ সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন জুলাই আন্দোলনে গুলি লাগা আব্দুস সামাদ। পেশায় তিনি একজন সবজি বিক্রেতা। আজ আরো কয়েকজনের সাক্ষ্য দেয়ার কথা রয়েছে। ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।

    এর আগে, গত ৬ আগস্ট তৃতীয় দিনের সাক্ষ্য-জেরা শেষ হয়। প্রত্যক্ষদর্শী হিসেবে সেদিন দুজন সাক্ষী নিজেদের জবানবন্দি দেন। এখন পর্যন্ত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন ৫ জন। এরমধ্যে একজন রিনা মুর্মু ও আরেকজন একেএম মঈনুল হক।

    এখন পর্যন্ত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন ৫ জন। এই মামলা ছাড়াও, আজ রামপুরা, মোহাম্মদপুর, আশুলিয়ার আরও ৩ মামলায় ১৫ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের সময় আবেদনে এসব মামলার তদন্ত রিপোর্ট দাখিল পিছিয়ে দিয়েছেন ট্রাইব্যুনাল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন