শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • দৈনিক মেঘনা প্রতিদিন-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

    দৈনিক মেঘনা প্রতিদিন-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুর থেকে প্রকাশিত নতুন দৈনিক “মেঘনা প্রতিদিন”–এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায়। শহরের সরকারি বালিকা বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনে এ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব ও পৌরসভার সাবেক মেয়র সাহাব উদ্দিন সাবু।

    প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

    প্রধান বক্তা ছিলেন বিএনপির সহ-শিল্প ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান।

    বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন-এস ইউ এম রফিকুল আমিন ভূঁইয়া, আমির, বাংলাদেশ জামাতে ইসলামী, লক্ষ্মীপুর জেলা শাখা। এডভোকেট মোঃ হাছিবুর রহমান, সিনিয়র আইনজীবী ও জেলা বিএনপি নেতা, হোসাইন আহমেদ হেলাল, সভাপতি, লক্ষ্মীপুর প্রেসক্লাব।

    পত্রিকাটির মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য লক্ষ্মীপুর-২(রায়পুর) আসন ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

    প্রাণবন্ত উপস্থাপনায় ছিলেন জহিরুল ইসলাম শিবলু- সাবেক প্রচার সম্পাদক, লক্ষ্মীপুর প্রেস ক্লাব।

    আলোচনা সভার পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে উপস্থিত অতিথিরা ও দর্শনার্থীরা মুগ্ধ হন। জেলার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে পত্রিকার এ যাত্রাকে প্রাণবন্ত করে তোলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন