সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির শেয়ারবাজারের গতি ফেরাতে ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই: আইনমন্ত্রী
  • আ. লীগের কার্যালয় ঘিরে পুলিশি নিরাপত্তা জোরদার

    আ. লীগের কার্যালয় ঘিরে পুলিশি নিরাপত্তা জোরদার
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গুলিস্তানস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এ কারণে কার্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। শুক্রবার সকাল থেকেই কার্যালয়ে কড়াকড়ি ও সশস্ত্র নিরাপত্তা তৎপরতা লক্ষ্য করা গেছে।

    পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন যাতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গুলিস্তান কেন্দ্রীয় কার্যালয়ে জমায়েত হতে না পারেন। সকাল থেকে এখন পর্যন্ত এলাকায় কোনো নাশকতা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

    এর আগে, বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগ কর্মী সন্দেহে তিনজনকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় ছাত্রজনতা।

    উল্লেখ্য, ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে আসা বেশ কয়েকজনও হেনস্তার শিকার হয়েছেন। এদের মধ্যে দুই-একজনকে চড়-থাপ্পর ও মারধরের সম্মুখীন হতে হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী কোনো ব্যক্তিকে আটক করেনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন