শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

বড়লেখা পুলিশের অভিযানে ৯জন গ্রেফতার

বড়লেখা পুলিশের অভিযানে ৯জন গ্রেফতার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ৩ জনসহ মোট ৯ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে।

গতকাল মঙ্গলবার (১২ই আগস্ট) রাতে বড়লেখা থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আজিজুর রহমান মাদক মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি। এছাড়া আব্দুল কাহির প্রতারণা মামলায় ৫ মাসের কারাদণ্ড ও দেড় লক্ষ টাকা জরিমানাপ্রাপ্ত এবং আতাউর রহমান ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানাপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি।

এর পাশাপাশি গ্রেপ্তারকৃত অন্য ৬ আসামির বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা মূলতবি ছিল।

বড়লেখা থানার ওসি মোঃ মাহবুবুর রহমান মোল্লা জানান, সাজাপ্রাপ্ত ৩ জন সহ ৯ জন আসামিকে যথাযথ পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন