শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • হাটহাজারীতে সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে প্রতিবাদ সভা

    হাটহাজারীতে সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে প্রতিবাদ সভা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে হাটহাজারীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার বিকেলে হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরের সংগঠনের কার্যালয়ে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আসলাম পারভেজ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন।

    সভায় বক্তব্য দেন সহ-সভাপতি কে. এম. মনজুরুল হক জাহেদ, নির্বাহী সদস্য ও সিনিয়র সাংবাদিক শ্যামল নাথ, সাংগঠনিক সম্পাদক সুমন পল্লব, সহ-সম্পাদক মো. জাহেদুল আলম জাহিদ, দপ্তর সম্পাদক এইচ. এম. এরশাদ, প্রচার সম্পাদক এম. ওসমান গনি, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবু নোমান, সাংস্কৃতিক সম্পাদক রিমন মুহুরী, সিনিয়র সদস্য মোহাম্মদ জামশেদ, প্রাথমিক সদস্য মো. মহিউদ্দিন, মো. মুরসালিন চৌধুরীসহ অনেকে।

    বক্তারা বলেন, বাস্তবে সাংবাদিকদের স্বাধীনতা নানা প্রতিবন্ধকতার মুখে। কর্মরত সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হত্যার ঘটনা বেড়েই চলেছে। গাজীপুরের আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড তার একটি ভয়াবহ উদাহরণ। তারা এ ঘটনায় গভীর নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। পাশাপাশি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের জরুরি পদক্ষেপের আহ্বান জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন