শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • হাটহাজারীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

    হাটহাজারীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    “প্রযুক্তি নির্ভর যুবশক্তি ও বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যে হাটহাজারীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ মঙ্গলবার যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়।

    উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ ই জাহানের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ সঞ্চালনায় সভার শুরুতেই সভাপতি স্বাগত বক্তব্য প্রদান করেন এবং প্রধান অতিথি সকল সংগঠনকে শপথ বাক্য পাঠ করান। এসময় প্রাণিসম্পদ কর্মকর্তা সুজন কানুনগো, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান, হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম শিমুল, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, আলিফ হসপিটালের চেয়ারম্যান জসিম উদ্দিন বাবুল, উজ্জীবন ক্লাবের সাবেক সভাপতি মোঃ মহিউদ্দিন, জাগৃতির সভাপতি মোঃ ওসমান, কামালপাড়া যুব সংঘের সভাপতি মোঃ ওসমান গনি, এবং উজ্জীবন ক্লাবের সাবেক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন বক্তব্য রাখেন।

    সভা শেষে শ্রেষ্ঠ সংগঠন হিসেবে উজ্জীবন ক্লাবকে এবং শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে জাগৃতি’র সাধারণ সম্পাদক সোহেল রানাকে সম্মানিত করা হয়। এছাড়া সফল আত্মকর্মী পুরুষ মোঃ নাজিম উদ্দিন এবং সফল নারী উদ্যোক্তা রিনা কে পুরস্কৃত করা হয়। আরও নয়জন উদ্যোক্তাকে মোট এক লাখ টাকা করে যুব ঋণ প্রদান করা হয়, যা তাদের স্বাবলম্বী ও উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে বিবেচিত হবে।

    দিবসের শুরুতে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে  অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ ও একতার বার্তা পৌঁছে দেয়।

    অনুষ্ঠানে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় হাটহাজারীর যুবকদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে। একাধিক সফল উদ্যোক্তার গল্প তুলে ধরে তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ ও উদ্যম জাগানো হয়। 

    স্থানীয় যুবসমাজের মধ্য থেকে আরো নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে প্রাসঙ্গিক উদ্যোগ নেওয়ার ব্যাপারে আলোচনা হয়, যাতে প্রযুক্তি নির্ভর যুবশক্তি গড়ে উঠতে পারে এবং বহুপাক্ষিক অংশীদারিত্বের মাধ্যমে উপজেলা তথা দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন