শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মুক্তির আগেই বিদেশি স্বত্ব বিক্রি করে ১৭৫ কোটি রুপি পেল শাহরুখের ‘কিং’ চাকরি থেকে বরখাস্ত ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন রাজধানীতে পুলিশের অভিযানে ৫৩৮ জন গ্রেপ্তার, ২৯ মামলা পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি, দায়িত্ব ছাড়তে হবে ১ নভেম্বরের মধ্যে কারাগার থেকে ঢামেকে নেওয়ার পর হাজতি ইসমাইলের মৃত্যু জনগণের ওপর স্বৈরাচার চাপাতে চায় সরকার: শফিকুর রহমান মানুষের জোকস চুরি করে জনপ্রিয় হচ্ছে এআই কমেডিয়ান সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ হত্যা মামলায় বন্ধু দীপ গ্রেপ্তার এইচএসসিতে অকৃতকার্যদের জন্য শিগগিরই ফের পরীক্ষার ঘোষণা শিক্ষামন্ত্রীর এইচএসসিতে পাসের হারে মেয়েরা এগিয়ে, জিপিএ-৫ বেশি ছেলেদের
  • কাউকে হেয় নয়, সম্মিলিতভাবে কাজের আহ্বান তারেক রহমানের

    কাউকে হেয় নয়, সম্মিলিতভাবে কাজের আহ্বান তারেক রহমানের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, দলটি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায়। তিনি বলেন, কাউকে হেয় বা ছোট করার উদ্দেশ্য বিএনপির নেই। বরং সব পক্ষের মতামতকে সম্মান জানিয়ে সম্মিলিতভাবে এগিয়ে যেতে চায় তারা।

    তিনি বলেন, তবে আজকে যারা সংস্কার সংস্কার করছে, তাদেরকে বলতে চাই শহিদ জিয়ার সৈনিকেরা আরও আড়াই বছর আগেই এসব সংস্কারের দাবি তুলেছে।  

    সোমবার (১১ আগস্ট) নওগাঁয় বিএনপির কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্যকালে এসব কথা বলেন বিএনপির এই নেতা। 

    নেতাকর্মীদের উদ্দেশ্য করে তারেক রহমান বলেন, বিএনপি কী কী সংস্কার করতে চায়, রাষ্ট্রকে জনগণের মতো করে গড়ে তোলার জন্য কী কী মেরামত করতে চায়, সেই বিষয়গুলোর সব আছে ৩১ দফার মধ্যে। 

    তিনি আরও বলেন, বিএনপির এই ৩১ দফা আর সরকারের ঐকমত্য কমিশেনের বক্তব্য শুনলে দেখবেন সবগুলো বিষয় মিলে যাচ্ছে।  শুধুমাত্র ২/১ টা বিষয় এদিক-সেদিক হতে পারে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন