শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • লক্ষ্মীপুরে জোড়া খুনসহ ২৩ মামলার আসামি গ্রেফতার

    লক্ষ্মীপুরে জোড়া খুনসহ ২৩ মামলার আসামি গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরের আলোচিত সন্ত্রাসী আলমগীর হোসেন প্রকাশ কদু আলমগীর (৪২)কে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তার বিরুদ্ধে যুবলীগ নেতা নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব হত্যাসহ অন্তত ২৩টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

    সোমবার (১১ আগস্ট) ভোরে চন্দ্রগঞ্জ থানার উত্তরজয়পুর ইউনিয়নের কংশনারায়ণপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। কদু আলমগীর ওই গ্রামের আবুল হোসেনের ছেলে।

    থানা সূত্রে জানা গেছে, ২০২৩ সালে বশিকপুরে যুবলীগ নেতা আব্দুল্লাহ আল নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব হোসেন হত্যা মামলা সহ নানা চাঞ্চল্যকর ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

    চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, ‘সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী বা চাঁদাবাজ কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন