বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • ‘আলী’ চলচ্চিত্র কানাডার আন্তর্জাতিক উৎসবে নির্বাচিত

    ‘আলী’ চলচ্চিত্র কানাডার আন্তর্জাতিক উৎসবে নির্বাচিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢালিউড পরিচালক আদনান আল রাজীবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ এবার কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে।

    এর আগে ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখার বিশেষ উল্লেখযোগ্য সিনেমা হিসাবে স্বীকৃতি লাভ করে স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আলী’।

    এরপর ৭৩তম মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয় এ সিনেমাটি। সম্প্রতি পরিচালকা জানিয়েছেন, উৎসবের শর্টকাট কম্পিটিশন বিভাগে জায়গা পেয়েছে তার সিনেমা ‘আলী’।

    কানাডার টরন্টোয় আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজকরা জানিয়েছেন, আগামী ৪ সেপ্টেম্বর চলচ্চিত্র উৎসবের ৫০তম আসরের পর্দা উঠছে কানাডার টরন্টোয়। সিনেমাপ্রেমীদের এ বর্ণাঢ্য আয়োজন চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ উৎসবে অংশ নিতে আগামী ৫ সেপ্টেম্বর টরন্টো উড়াল দেবেন ‘আলী’ সিনেমার শিল্পী, নির্মাতা ও অন্যান্য কলাকুশলী।

    এ বিষয়ে ‘আলী’র সিনেমার পরিচালক আদনান আল রাজীব বলেন, টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫০তম আসরে জায়গা পাওয়াটা আমাদের জন্য দারুণ আনন্দের। তিনি বলেন, আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি— সিলেকশন কমিটির সবার প্রতি, যারা এ চলচ্চিত্র উৎসবের জন্য ‘আলী’ সিনেমাটি নির্বাচিত করেছেন।

    উপকূলীয় এক শান্ত শহরের পুরনো রীতিনীতি ও ধর্মীয় সংস্কারের প্রভাব বিস্তার নিয়ে ‘আলী’ সিনেমার কাহিনি গড়ে উঠেছে। যেখানে নারীর গান গাওয়া নিষিদ্ধ। কারণ শহরের বাসিন্দারা গান গাওয়া অপবিত্র বা অনুচিত বলে মনে করেন।

    এ সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন নোয়াখালীর ছেলে আল আমিন। তার মায়ের ভূমিকায় আছেন ইন্দ্রানী সোমা। ‘আলী’র চিত্রনাট্য লিখেছেন ফিলিপাইনের আরভিন বেলারমিনো ও কাইলা রোমেরো।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন