সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির শেয়ারবাজারের গতি ফেরাতে ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই
  • নতুন পরিবর্তনের প্রত্যাশায় মানুষ : তারেক রহমান

    নতুন পরিবর্তনের প্রত্যাশায় মানুষ : তারেক রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের জনগণ এখন একটি ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা করছে। শনিবার রাজধানীর কাকরাইলের উইলস লিটন ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত বিএনপিপন্থি চিকিৎসক সংগঠন ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ড্যাব) কেন্দ্রীয় কাউন্সিলে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন।

    তিনি বলেন, প্রত্যেকটি মানুষ পরিবর্তন চাচ্ছে। একটি ভালো পরিবর্তন চাচ্ছে। এক বছর আগে ৫ আগস্ট বহু প্রত্যাশিত একটি পরিবর্তন হয়েছে দেশে। আমার কাছে মনে হয়েছে, ৫ আগস্ট হঠাৎ করে দেশের মানুষ বুকভরে শ্বাস নিতে পেরেছে। এই শ্বাস নেওয়ার পর মানুষ কি চায়? মানুষ চায় সামনের দিনগুলো যাতে ভালো হয়।

    তারেক রহমান বলেন, দেশের মানুষের সামনে যে প্রত্যাশা জেগে উঠেছে, শুধুমাত্র জুলাই-আগস্টেই দেড় হাজার এবং গত ১৫ বছরে কয়েক হাজার মানুষ গুম ও খুনের শিকার হয়েছে। জুলাই- আগস্টসহ গত ১৫ বছরে কয়েক লক্ষ মানুষ বিভিন্নভাবে আহত হয়েছে, এই মানুষগুলোর প্রত্যাশা আমরা সকলে মিলে যদি পূরণ করতে সক্ষম হই তাহলেই আমরা আমাদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে পারবো।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন