শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

মাধবপুর চা বাগানে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

মাধবপুর চা বাগানে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগানের সেকশনের মাঝে আকাশমনি গাছের ডালে গলায় গামছা পেছিয়ে বিপুল কল (৫৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। প্রথমে লাশের পরিচয় নিশ্চিত করা যায়নি, পরে পরিচয় পাওয়া যায়।

নিহত বিপুল কল পাত্রখোলা চা বাগানের পোস্ট অফিস রোড এলাকার মৃত রামো কলের ছেলে। মাধবপুর চা বাগানের সেকশন পাহারাদার উত্তম ভর জানায়, সকাল ১১টার দিকে সেকশনে ডিউটি করতে গিয়ে মাধবপুর লেকের বাংলো রোডের টিল্লাবাংলোর পাদদেশে এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখেন। বারবার জিজ্ঞেস করেও কোনো উত্তর না পেয়ে কাছে গিয়ে দেখেন আকাশমনি গাছের ডালে গলায় গামছা পেছানো অবস্থায় এক বৃদ্ধ ঝুলে রয়েছে। তিনি সাথে সাথে সুপারভাইজারকে বিষয়টি জানান, পরে বাগান কর্তৃপক্ষকে খবর দেয়া হয়।

তবে নিহত ব্যক্তি মাধবপুর চা বাগানের শ্রমিক ছিলেন না। তার কাছে দুটি শপিং ব্যাগে ব্যবহৃত কাপড় ছিল।

কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবীর জানান, চা বাগানের সেকশনে এক অজ্ঞাত বৃদ্ধের লাশ পাওয়া যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। প্রথমে পরিচয় নিশ্চিত করা যায়নি, পরে মাধবপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মহিলা সদস্য বীনা রাণী লাশের পরিচয় নিশ্চিত করেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন