রবিবার, ২৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মেসির রেকর্ডে উজ্জ্বল আর্জেন্টিনা, শতভাগ জয় নিয়ে নকআউটে রামপুরা হত্যাকাণ্ডে হাবিবুরসহ ৩ জনের মৃত্যুদণ্ড লন্ডন হাইকমিশনে ইমিগ্রেশন অভিযানের খবর গুজব: বাংলাদেশ হাইকমিশন মেগা প্রকল্প নয়, মানবসম্পদ উন্নয়নেই গুরুত্ব দিচ্ছে সরকার: জোনায়েদ সাকি ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন শুরু, আইভ্যাকের নতুন নির্দেশনা দেশজুড়ে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, উপকৃত হবে ২ কোটি ৪০ লাখ শিশু ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের, বাড়ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা ১২ অঞ্চলে ঝড়ের সতর্কতা, ঢাকায় কমতে পারে তাপমাত্রা রোববার নারায়ণগঞ্জের ৫ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না মার্কিন হামলাকে শান্তিচুক্তির লঙ্ঘন বলছে ইরান
  • ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস পেলেন জি কে শামীম

    ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস পেলেন জি কে শামীম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় ১৯৫ কোটি টাকা পাচারের মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা জি কে শামীমের ১০ বছরের কারাদণ্ড বাতিল করে খালাস দিয়েছেন হাইকোর্ট।

    বৃহস্পতিবার (৭ আগস্ট) হাইকোর্ট বেঞ্চ, বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি মো. যাবিদ হোসেনের নেতৃত্বে, তার আপিল মঞ্জুর করে সিদ্ধান্ত দেন।

    জি কে শামীমকে গত বছরের ১৭ জুলাই ঢাকার একটি আদালত ১০ বছরের কারাদণ্ড প্রদান করেছিল।

    ঢাকার বিশেষ আদালত-১০-এর বিচারক মো. নজরুল ইসলাম  তখন রায়ে বলেছিলেন প্রসিকিউশন জি কে শামীম ও অন্যদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং তাদের এ ধরনের অপরাধের জন্য শাস্তি দেওয়া হয়েছে।

    ২০২০ সালের ১০ নভেম্বর একই আদালত এই মামলায় জি কে শামীম এবং তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে।

    পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অভিযুক্তদের বিরুদ্ধে ২০২০ সালের ৪ আগস্ট চার্জশিট জমা দেয়।

    অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সংগঠিত অর্থনৈতিক অপরাধ ইউনিটের অতিরিক্ত বিশেষ সুপার ও মামলার তদন্ত কর্মকর্তা আবু সাঈদ অভিযোগপত্রে বলেন, শামীমের বিভিন্ন ব্যাংক, দুটি বাড়িতে ১৮০টি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে ৩৩৭ দশমিক ৩ কোটি টাকা রয়েছে। রাজধানীতে ৪১ কোটি টাকা মূল্যের ৫২ কাঠা জমি আছে।

    অভিযোগে আরও বলা হয়, শামীম সরকারি দপ্তরে টেন্ডারবাজি এবং বাস টার্মিনাল ও গরুর হাটে চাঁদাবাজির মাধ্যমে সম্পদ অর্জন করেছেন।

    ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা শামীমকে চাঁদাবাজি ও টেন্ডার কারসাজির অভিযোগে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করা হয় তার দেহরক্ষীদেরও। পরে শামীমের বিরুদ্ধে গুলশান থানায় তিনটি মামলা করে র‌্যাব।

    গত বছরের ২৫ সেপ্টেম্বর অস্ত্র মামলায় জি কে শামীম ও তার সাত দেহরক্ষীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার আরেকটি ট্রাইব্যুনাল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ