রবিবার, ২৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মেসির রেকর্ডে উজ্জ্বল আর্জেন্টিনা, শতভাগ জয় নিয়ে নকআউটে রামপুরা হত্যাকাণ্ডে হাবিবুরসহ ৩ জনের মৃত্যুদণ্ড লন্ডন হাইকমিশনে ইমিগ্রেশন অভিযানের খবর গুজব: বাংলাদেশ হাইকমিশন মেগা প্রকল্প নয়, মানবসম্পদ উন্নয়নেই গুরুত্ব দিচ্ছে সরকার: জোনায়েদ সাকি ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন শুরু, আইভ্যাকের নতুন নির্দেশনা দেশজুড়ে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, উপকৃত হবে ২ কোটি ৪০ লাখ শিশু ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের, বাড়ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা ১২ অঞ্চলে ঝড়ের সতর্কতা, ঢাকায় কমতে পারে তাপমাত্রা রোববার নারায়ণগঞ্জের ৫ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না মার্কিন হামলাকে শান্তিচুক্তির লঙ্ঘন বলছে ইরান
  • আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ

    আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু করতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

    বুধবার (৬ আগস্ট) দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ প্রদান করে।

    এর আগে, গত ৩০ জুলাই পলাতক ২৪ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মামলাটি থেকে অব্যাহতির আবেদন করে শুনানি করেন। ওইদিন মামলার অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য দিন ধার্য ছিল। তবে আজই ট্রাইব্যুনাল ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর নির্দেশ দেন।

    গ্রেপ্তার ছয় আসামির পক্ষে অব্যাহতির শুনানি শেষ হয় ২৯ জুলাই। এ মামলায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী বর্তমানে ট্রাইব্যুনালের কারাগারে রয়েছেন। গত ৩০ জুন মামলাটিতে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন। ওইদিনই ট্রাইব্যুনাল ৩০ আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ গ্রহণ করেন।

    উল্লেখ্য, গত বছরের ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে শহীদ হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ।

    এদিকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্যগ্রহণ চলছে। চতুর্থ সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন আবু সাঈদ হত্যার প্রত্যক্ষদর্শী রিনা মুর্মু। আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ইতোমধ্যে তিনজনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ