সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ব্যাটিংয়ে মনোযোগ দিতেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ছেন নিগার কোস্টগার্ডকে উপকূলে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতির ডমিনেজ স্টিলে আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা সেপ্টেম্বরের ১৯ দিনেই ১৮৮ কোটি ডলারের কাছাকাছি রেমিট্যান্স সূচকের বড় উত্থান, ডিএসইতে এক মাসের সর্বোচ্চ লেনদেন বাদ পড়া শিশুদের খুঁজে হাম-রুবেলার টিকা দেবে সরকার বড় রান তাড়ায় ব্যাটিং ধসকে স্বাভাবিক বলছেন জ্যোতি হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মৃতের সংখ্যা ১ হাজার ৫৭ মোদির জন্মদিনের অনুষ্ঠানে না যাওয়ায় শিক্ষার্থীদের জরিমানার নোটিশ
  • জন্মদিনে বিয়ে করা কি ঠিক? জানুন ধর্মীয় দৃষ্টিভঙ্গি

    জন্মদিনে বিয়ে করা কি ঠিক? জানুন ধর্মীয় দৃষ্টিভঙ্গি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আদম (আ.) ও হাওয়ার (আ.) মাধ্যমে মানব ইতিহাসের সূচনা থেকেই বিয়ের বিধান চলে আসছে। ইসলাম বিয়েকে শুধু সামাজিক প্রয়োজন নয়, বরং ইবাদতের স্তরে উন্নীত করেছে। এটি পবিত্রতা, চরিত্র গঠন এবং সমাজে নৈতিকতার প্রাচীর রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যে ব্যক্তি প্রাপ্তবয়স্ক এবং বিয়ের সামর্থ্য রাখে, তার জন্য বিলম্ব না করে বিয়ে করা সুন্নত এবং কখনো কখনো ফরজও হয়ে যেতে পারে।

    নবী করিম (সা.) বলেছেন, ‘হে যুবসমাজ, তোমাদের মধ্যে যার বিয়ের সামর্থ্য আছে, তার বিয়ে করা উচিত। কেননা বিয়ে চোখকে নিচু রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। আর যার সামর্থ্য নেই, সে যেন রোজা রাখে। কেননা রোজা যৌবনের খায়েশ কমিয়ে দেয় (বুখারি : ৫০৬৫, মুসলিম: ১৪০০)।’

    এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়, বিয়ে করার জন্য নির্দিষ্ট কোনো তারিখ, দিন বা মাস ঠিক করে দেওয়া হয়নি; বরং সামর্থ্য হলে দেরি না করে বিয়ে করে নেওয়াই উত্তম।

    কিন্তু আমাদের সমাজে কিছু কিছু লোক একটি ভুল বার্তা ছড়িয়ে মানুষকে বিব্রত করেন। তারা বলেন, ‘বর কিংবা কনের জন্মদিবসে বিয়ে করা যাবে না।’ তাদের দাবি, এই দিনে বিয়ে করলে দাম্পত্যজীবন অশুভ-অকল্যাণকর হয়।

    এ প্রসঙ্গে বিশেষজ্ঞ আলেমরা বলছেন, এমন ধারণা বা চিন্তার কোনো অস্তিত্ব কোরআন-হাদিসের কোথাও নেই। এটি মূলত হিন্দু সমাজ থেকে ছড়িয়ে পড়া একটি কুসংস্কার। আবার অনেকে মনে করেন, ‘মহররম মাসে বিয়ে করা ঠিক না। এটাও একটা ভুল ধারণা।’

    আলেমদের মতে, কোনো মুমিন এ জাতীয় বিশ্বাস রাখতে পারেন না। মুমিনের বিশ্বাস হবে, কল্যাণ-অকল্যাণের মালিক একমাত্র আল্লাহতায়ালা।

    প্রখ্যাত ইসলামী স্কলার শায়খ আহমাদুল্লাহ জানান, বর-কনের জন্মদিনে বিয়ে করা যাবে না— শরিয়তে এই কথার কোনো ভিত্তি নেই। বরং যে কোনো দিন বিয়ে হতে পারে। জন্মদিনেও বিয়ে হতে পারে। এতে কোনো অসুবিধা নেই।

    তার ভাষ্য, যারা মনে করেন জন্মদিনে বিয়ে হতে পারে না, এটা একদম অনর্থক চিন্তা। একটি কুসংস্কার। আর হাদিস শরিফে এসেছে, কুলক্ষণ-কুসংস্কার গ্রহণ করা শিরক (সুনানে আবু দাউদ : ২/১৯০, আল-বিদায়া ওয়ান নিহায়া : ৩/৪১৯)।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ