রবিবার, ২৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মার্কিন ঘাঁটি নিয়ে নতুন হুমকি ইরানের মেসির রেকর্ডে উজ্জ্বল আর্জেন্টিনা, শতভাগ জয় নিয়ে নকআউটে রামপুরা হত্যাকাণ্ডে হাবিবুরসহ ৩ জনের মৃত্যুদণ্ড লন্ডন হাইকমিশনে ইমিগ্রেশন অভিযানের খবর গুজব: বাংলাদেশ হাইকমিশন মেগা প্রকল্প নয়, মানবসম্পদ উন্নয়নেই গুরুত্ব দিচ্ছে সরকার: জোনায়েদ সাকি ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন শুরু, আইভ্যাকের নতুন নির্দেশনা দেশজুড়ে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, উপকৃত হবে ২ কোটি ৪০ লাখ শিশু ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের, বাড়ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা ১২ অঞ্চলে ঝড়ের সতর্কতা, ঢাকায় কমতে পারে তাপমাত্রা রোববার নারায়ণগঞ্জের ৫ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না
  • সুপ্রিম কোর্টে প্রবেশে বাধ্যতামূলক হলো পরিচয়পত্র বহন

    সুপ্রিম কোর্টে প্রবেশে বাধ্যতামূলক হলো পরিচয়পত্র বহন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্টে প্রবেশের সময় নিজ নিজ পরিচয়পত্র বহনের নির্দেশনা জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

    সোমবার (৪ আগস্ট) হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।
     
    বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে সুপ্রিম কোর্টে আগত আইনজীবী, আইনজীবী সহকারী, বিচারপ্রার্থী জনগণ এবং সুপ্রিম কোর্টে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সুপ্রিম কোর্টে প্রবেশকালে স্ব স্ব পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ করা হলো।
      
    নিরাপত্তার স্বার্থে দায়িত্বে নিয়োজিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা মত এনআইডি কার্ড/পাসপোর্ট/অফিসিয়াল পরিচয়পত্র প্রদর্শন করার জন্য অনুরোধ করা হলো।
     
    নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন