সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ব্যাটিংয়ে মনোযোগ দিতেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ছেন নিগার কোস্টগার্ডকে উপকূলে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতির ডমিনেজ স্টিলে আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা সেপ্টেম্বরের ১৯ দিনেই ১৮৮ কোটি ডলারের কাছাকাছি রেমিট্যান্স সূচকের বড় উত্থান, ডিএসইতে এক মাসের সর্বোচ্চ লেনদেন বাদ পড়া শিশুদের খুঁজে হাম-রুবেলার টিকা দেবে সরকার বড় রান তাড়ায় ব্যাটিং ধসকে স্বাভাবিক বলছেন জ্যোতি হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মৃতের সংখ্যা ১ হাজার ৫৭ মোদির জন্মদিনের অনুষ্ঠানে না যাওয়ায় শিক্ষার্থীদের জরিমানার নোটিশ
  • বন্ধুত্ব যা আখেরাতেও রয়ে যাবে অটুট

    বন্ধুত্ব যা আখেরাতেও রয়ে যাবে অটুট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মানুষ মূলত সামাজিক প্রাণী। এই পৃথিবীতে টিকে থাকতে হলে তার পাশে একজন সঙ্গী বা প্রকৃত বন্ধুর প্রয়োজন পড়ে। যদি আমরা বন্ধুত্বের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারি এবং একজন উপযুক্ত বন্ধু নির্বাচন করতে পারি, তবে সেই বন্ধুত্ব আমাদের দুনিয়া ও আখিরাতের সফলতার পথে এগিয়ে দিতে পারে। তবে বিপরীতে, ভুল বন্ধু বেছে নিলে দুনিয়া ও পরকালের ক্ষতির ঝুঁকিও থেকে যায়।

    কোরআনে এসেছে, কেয়ামতের দিন মানুষ অনেককে বন্ধু বানানোর কারণে আফসোস করবে। আল্লাহ বলেন, আর সেদিন জালিম নিজের হাত দুটো কামড়ে বলবে, হায়, আমি যদি রাসুলের সাথে কোন পথ অবলম্বন করতাম! হায় আমার দুর্ভাগ্য! আমি যদি অমুককে বন্ধু না বানাতাম! সে আমাকে উপদেশবাণী থেকে বিভ্রান্ত করেছিল, আমার কাছে তা আসার পর। আর শয়তান তো মানুষের জন্য চরম প্রতারক। (সুরা ফুরকান: ২৭-২৯)

    আরেক আয়াতে বলা হয়েছে, মুত্তাকিরা ছাড়া দুনিয়ার অন্যান্য বন্ধুরা কেয়ামতের দিন শত্রুতে পরিণত হবে। আল্লাহ তাআলা বলেন, সেদিন বন্ধুরা একে অন্যের শত্রু হবে, মুত্তাকিরা ছাড়া। (সুরা যুখরুফ: ৬৭)

    এ আয়াত থেকে বোঝা যায়, ‍মুত্তাকি বা নেককারদের বন্ধুত্ব আখেরাতেও টিকে থাকবে। অবিশ্বাসী, জালেম ও বদকারদের বন্ধুত্ব আখেরাতে টিকবে না, তারা পরস্পরের শত্রুতে পরিণত হবে, পরস্পরকে দোষারোপ করবে, নিজের দুরবস্থা বা খারাপ পরিণতির জন্য দায়ী করবে।

    আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, মানুষ যাকে ভালোবাসে তার সাথেই থাকবে। আবদুল্লাহ ইবনু মাসউদ (রা.) বলেন, এক ব্যাক্তি আল্লাহর রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কাছে গিয়ে জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসুল! এমন ব্যাক্তি সম্পর্কে আপনি কী বলেন, যে কোনো দলের অন্তর্ভুক্ত না হয়েও তাদের ভালবাসে। তিনি বললেন, মানুষ যাকে ভালবাসে সে তারই সঙ্গী হবে। (সহিহ বুখারি: ৬১৬৯)

    আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, মানুষ তার বন্ধুর আদর্শে প্রভাবিত হয়। তাই বন্ধু নির্বাচনে তোমাদের প্রত্যেকের সতর্ক হওয়া ‍উচিত। (সুনানে তিরমিজি: ২৩৭৮)

    তাই বন্ধু নির্বচনে খুব সতর্ক থাকা উচিত। শুধু মুমিন, মুত্তাকী ও আল্লাহভীরু মানুষকেই বন্ধু ও সঙ্গী হিসেবে গ্রহণ করা উচিত। যার মধ্যে তাকওয়া নেই, খোদাভীতি নেই, তাকে বন্ধু হিসেবে গ্রহণ করা উচিত নয়।

    অনেকে এটাকে হালকাভাবে নেয়। কিন্তু বাস্তবতা হলো মানুষের জীবনে বন্ধুদের প্রভাব অবশ্যম্ভাবি। দুনিয়াবি ক্ষেত্রেও বন্ধুদের কারণে মানুষ লাভবান হয় বা ক্ষতির শিকার হয়। তাই আপনার বন্ধু আপনাকে কোন দিকে নিয়ে যাচ্ছে, আপনার জীবনে কী প্রভাব ফেলছে সেদিকে সতর্ক দৃষ্টি রাখুন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ