রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • রংপুরে যুবকের মরদেহ উদ্ধার

    রংপুরে যুবকের মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর বুড়াপীরের ডাঙ্গা নামক স্থান থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে তারাগঞ্জ থানা পুলিশ। 

    জানা যায়, নিহত যুবক বাবু (২৩) উপজেলার সয়ার ইউনিয়নের চালচারলিয়া বুড়িরহাট এলাকার শফিকুল ইসলামের ছেলে। 

    নিহতের পরিবার জানায়, সোমবার (২৮ জুলাই) রাতে বাবু তার বাবার ভ্যান নিয়ে ভাড়া খাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তবে গভীর রাত পর্যন্ত তিনি আর ফিরে আসেননি। 

    পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মঙ্গলবার সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন, ঘনিরামপুর বুড়াপীরের ডাঙ্গা এলাকায় পুকুরপাড়ে একটি মরদেহ পড়ে আছে। পরে নিহতের বাবা শফিকুল ইসলাম সেখানে গিয়ে মরদেহটি তার ছেলে বাবুর বলে শনাক্ত করেন।

    পুলিশ ও স্থানীয়রা ধারণা করছেন, দুর্বৃত্তরা ভ্যান ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে বাবুকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। মরদেহের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

    তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ফারুক বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন