রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • ফুলবাড়ীতে এসইডিপি প্রকল্পে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

    ফুলবাড়ীতে এসইডিপি প্রকল্পে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

    মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে  শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন “পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)” প্রকল্পের আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা শিক্ষা অফিসার খন্দকার মো. আলাউদ্দীন আল আজাদ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. শামসুজ্জামান এবং জেলা শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার রঞ্জন রায়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর আলম।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শাহানুর রহমানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র-ছাত্রী।

    পরে অতিথিবৃন্দ ফুলবাড়ী উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধমিকের নির্বাচিত ৩২ জন মেধাবী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

    অনুষ্ঠানের শেষাংশে বক্তারা বলেন, দেশের অগ্রগতির অন্যতম নিয়ামক হলো শিক্ষিত ও দক্ষ জনশক্তি। তাই শিক্ষা খাতে এমন উদ্যোগ প্রশংসনীয় ও প্রয়োজনীয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন