রবিবার, ২৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মার্কিন ঘাঁটি নিয়ে নতুন হুমকি ইরানের মেসির রেকর্ডে উজ্জ্বল আর্জেন্টিনা, শতভাগ জয় নিয়ে নকআউটে রামপুরা হত্যাকাণ্ডে হাবিবুরসহ ৩ জনের মৃত্যুদণ্ড লন্ডন হাইকমিশনে ইমিগ্রেশন অভিযানের খবর গুজব: বাংলাদেশ হাইকমিশন মেগা প্রকল্প নয়, মানবসম্পদ উন্নয়নেই গুরুত্ব দিচ্ছে সরকার: জোনায়েদ সাকি ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন শুরু, আইভ্যাকের নতুন নির্দেশনা দেশজুড়ে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, উপকৃত হবে ২ কোটি ৪০ লাখ শিশু ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের, বাড়ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা ১২ অঞ্চলে ঝড়ের সতর্কতা, ঢাকায় কমতে পারে তাপমাত্রা রোববার নারায়ণগঞ্জের ৫ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না
  • ২১ আগস্ট গ্রেনেড হামলা

    তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি আজ

    তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি আজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে সংঘটিত গ্রেনেড হামলা মামলার আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি আজ সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    রোববার (২৭ জুলাই) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের একটি বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হবে। আপিল বিভাগের কার্যতালিকায় মামলাটি শুনানির জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। 

    এর আগে ১৭ জুলাই আপিল বিভাগে মামলাটির ওপর শুনানি শুরু হয়। এরপর আদালত ২৪ জুলাই পরবর্তী শুনানির দিন নির্ধারণ করলেও সেদিন শুনানি হয়নি। তারই ধারাবাহিকতায় আজ আবার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    গত বছরের ১ ডিসেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ (বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন) মামলার ডেথ রেফারেন্স, আপিল, জেল আপিল ও অন্যান্য আবেদনের ওপর চূড়ান্ত শুনানি শেষে তারেক রহমান, লুৎফুজ্জামান বাবরসহ বেশ কয়েকজন আসামিকে খালাস দেন।

    হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় ২০২৩ সালের ১৯ ডিসেম্বর। এরপর রাষ্ট্রপক্ষ ১৩ মার্চ পৃথক লিভ টু আপিল দাখিল করে, যা চেম্বার জজ আদালতের মাধ্যমে নিয়মিত বেঞ্চে পাঠানো হয়। শুনানি শেষে গত ১ জুন রাষ্ট্রপক্ষের আপিল শুনানির অনুমতি (লিভ টু আপিল) দেয় আপিল বিভাগ।

    রাষ্ট্রপক্ষের আপিলের সারসংক্ষেপ দাখিলের পর ১৫ জুলাই শুনানির দিন ধার্য করা হয়। সেই ধারাবাহিকতায় আজকের শুনানিকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

    উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় ২৪ জন নিহত হন এবং শতাধিক নেতাকর্মী আহত হন। ঘটনাটি রাজনৈতিক ইতিহাসে অন্যতম নৃশংস হামলা হিসেবে বিবেচিত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন