বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • রিমান্ড শেষে ফের গ্রেফতার ছাত্রলীগ নেতা রিপন 

    রিমান্ড শেষে ফের গ্রেফতার ছাত্রলীগ নেতা রিপন 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সন্ত্রাসবিরোধী আইনে রিমান্ড শেষে আবারও গ্রেপ্তার হয়েছেন রংপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন বাবু।

    বুধবার (২৩ জুলাই) রাত ২টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের জনতা ব্যাংক এলাকা থেকে তাঁকে আটক করে রুহিয়া থানা পুলিশ।

    রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে রিপন বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁকে আজ সকালে আদালতে পাঠানো হবে।”

    এর আগে, গত ১৮ মে রাজধানীর পল্টনে আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল চলাকালে প্রথমবার পুলিশের হাতে গ্রেপ্তার হন রিপন বাবু। ওই ঘটনায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁকে তিন দিনের রিমান্ডে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের ভাষ্য, “মিছিলের মাধ্যমে নাশকতা ও অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে জনমনে আতঙ্ক ছড়ানো হয়েছিল।”

    রিপন বাবু ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের ঘনিমহেষপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবা দায়মুল ইসলাম একজন কলেজকর্মচারী এবং মা রিম্পা আক্তার স্থানীয় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য।

    ২০২৪ সালের ফেব্রুয়ারিতে রংপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান রিপন বাবু। এর আগে তিনি একই কমিটিতে সহ-সম্পাদক পদে ছিলেন।

    ছেলের বারবার গ্রেপ্তার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মা রিম্পা আক্তার। তিনি বলেন, “রাজনীতি করা কি অপরাধ? আমার ছেলে নির্দোষ। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বারবার গ্রেপ্তার করা হচ্ছে। এটা সম্পূর্ণ অন্যায়।”

    এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় বা রংপুর মহানগর শাখার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন