রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • জুলাই শহীদদের স্মরণে ডিআইইউ বৃক্ষরোপণ কর্মসূচি

    জুলাই শহীদদের স্মরণে ডিআইইউ বৃক্ষরোপণ কর্মসূচি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (২০ জুলাই) সকালে ডিআইইউ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ও পুরাতন ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. জাহিদুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জামশেদুর রহমান, জুলাই যোদ্ধা সহ বৈছাআ'র নেতৃবৃন্দ।

    বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. জাহিদুল ইসলাম বলেন, “জুলাই আমাদের জন্য শুধুই একটি ক্যালেন্ডারের মাস নয় বরং এটি সাহস, প্রতিবাদ এবং গণজাগরণের প্রতীক। আজকের এই বৃক্ষরোপণ ভবিষ্যৎ প্রজন্মকে শহীদদের আত্মত্যাগের কথা মনে করিয়ে দেবে। একটি গাছ যেমন প্রাণ দেয় তেমনি একটি প্রতিবাদ তৈরি করে নতুন জীবনের বীজ।”

    বৈছাআ সমন্বয়ক সাজেদুর রহমান বলেন, “যারা রক্ত দিয়ে এই দেশের গণতন্ত্রকে রক্ষা করেছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা যেন কেবল মঞ্চে বক্তৃতায় সীমাবদ্ধ না থাকে। আজকের এই বৃক্ষরোপণ শুধু আনুষ্ঠানিকতা নয় এটি এক জীবন্ত স্মারক যে গাছগুলো আগামী প্রজন্মকে শেখাবে সত্যের পক্ষে দাঁড়ানোর সাহস।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন