বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান
  • মেসির থেমে যাওয়া গোলযাত্রায় থামল মায়ামির জয়ের পথ

    মেসির থেমে যাওয়া গোলযাত্রায় থামল মায়ামির জয়ের পথ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মেজর লিগ সকারে দুর্দান্ত ফর্মে থাকা লিওনেল মেসির গোলমেশিন এইবার থেমে গেল। টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করা এই আর্জেন্টাইন তারকা এবারে গোলশূন্যই রইলেন। বৃহস্পতিবার ভোরে এফসি সিনসিনাটির বিপক্ষে ৩-০ গোলের হারে থেমে যায় ইন্টার মায়ামির জয়রথও।

    পুরো ম্যাচজুড়েই অনুজ্জ্বল ছিলেন মেসি। তার ছায়া হয়ে থাকা পারফরম্যান্সের প্রভাব পড়েছে গোটা দলের খেলায়। কোনো সময়েই জয়ের সম্ভাবা জাগাতে পারেনি মায়ামি। ফর্মে থাকা মেসির এমন ছন্দপতন দলকে অনেকটাই ভুগিয়েছে।

    ৩৮ বছর বয়সে এসেও লিওনেল মেসি যেভাবে গোলের পর গোল করে চলেছেন, তা যেন নতুন এক অধ্যায় লিখছিল ফুটবলের ইতিহাসে। চলতি মৌসুমে এখন পর্যন্ত তিনি করেছেন ১৬ গোল, যার মধ্যে শেষ পাঁচ ম্যাচেই করেছিলেন জোড়া গোল। এমন ধারাবাহিক পারফরম্যান্স তিনি সর্বশেষ দেখিয়েছিলেন ২০১২ সালে, বার্সেলোনার হয়ে। কিন্তু সিনসিনাটির মাঠে এসে থেমে গেল সেই গোলঝড়।

    বৃহস্পতিবার ভোরে এফসি সিনসিনাটির বিপক্ষে ৩-০ গোলে হেরে গেছে ইন্টার মায়ামি। ম্যাচের ১৬ মিনিটে স্বাগতিকদের পক্ষে এগিয়ে দেন মাত্র ২০ বছর বয়সী মিডফিল্ডার জেরার্ডো ভ্যালেনজুয়েলা। এরপর দ্বিতীয়ার্ধে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ইভান্ডার ৫০ ও ৭০ মিনিটে আরও দুটি গোল করে জয় নিশ্চিত করেন।

    এই ম্যাচে ইন্টার মায়ামি ছিল যেন ছায়া হয়ে থাকা এক দল। পুরো ম্যাচে তারা লক্ষ্য বরাবর মাত্র দুটি শট নিতে পেরেছে। মাঠে ছিলেন লিওনেল মেসি, তবে তার খেলা ছিল নির্লিপ্ত, নেতিয়ে পড়া। গোটা দলই ক্লান্ত ও আক্রমণে অসহায় মনে হয়েছে।

    ম্যাচ শেষে কোচ হাভিয়ের মাসচেরানো বলেন, "আজ আমরা শুরু থেকেই খেলায় পিছিয়ে ছিলাম। খেলোয়াড়দের মধ্যে ক্লান্তি স্পষ্ট ছিল—মানসিক ও শারীরিক দুই দিক থেকেই। প্রতিপক্ষ আমাদের স্পষ্টভাবে ছাপিয়ে গেছে। লিও শেষ দিকে হালকা একটা চোট পেয়েছে, তবে সেটা গুরুতর কিছু নয়।"

    এই হারের ফলে ইস্টার্ন কনফারেন্সে পঞ্চম স্থানে নেমে গেছে ইন্টার মায়ামি। তাদের পয়েন্ট এখন ৩৮, যা শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে ৮ পয়েন্ট কম। তবে মায়ামির সামনে এখনো তিনটি ম্যাচ বাকি রয়েছে। পরবর্তী ম্যাচে তারা আগামী রবিবার নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে মাঠে নামবে—নতুন করে ঘুরে দাঁড়ানোর আশায়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন