শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জয়ার হাসিতে মুগ্ধ ভক্তরা, আলোচনায় এভারগ্রিন লুক ভিসার শর্ত ভাঙলে যুক্তরাষ্ট্র ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা ডিএসইতে সূচক-লেনদেন বাড়লেও কমেছে বাজার মূলধন রাতের আঁধারে স্বাস্থ্যকেন্দ্রে হামলা, প্রশ্ন তুললেন জামায়াত আমির জনপ্রত্যাশা পূরণে পুলিশকে কঠোর হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি ইমরানের মুক্তির দাবিতে ৪ অক্টোবর রাজধানীমুখী পদযাত্রা, ইসলামাবাদে কড়াকড়ি জাবির নতুন উপাচার্য ড. মো. নূরুল ইসলাম কিবলার দিক ভুল হলে কি নামাজ আবার পড়তে হবে? মেঘনায় ট্রলারডুবি: দুই দিন পর তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার
  • ২১ আগস্ট গ্রেনেড হামলা:

    তারেক‑বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি শুরু

    তারেক‑বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি শুরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    একুশে আগস্ট এর গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের দেওয়া খালাসের রায় চ্যালেঞ্জ করে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শুরু হয়েছে। 

    বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৯টায় প্রধান বিচারপতি ড.সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়।

    রাষ্ট্রপক্ষে পেপারবুক উপস্থাপন করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাসুদ। আদালতে বিএনপির পক্ষে উপস্থিত আছেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামালসহ একাধিক আইনজীবী।

    এর আগে ১৫ জুলাই আপিল বিভাগ আজকের দিন ধার্য করেন। ১ জুন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি (লিভ টু আপিল) পায় রাষ্ট্রপক্ষ। চলতি বছরের ১২ জানুয়ারি বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এক ঐতিহাসিক রায়ে বলেন, মামলার চার্জশিট আইনগতভাবে গ্রহণযোগ্য ছিল না; ফলে বিচারিক আদালতের দণ্ডাদেশ টেকেনি এবং সব আসামিকে খালাস দেওয়া হয়।

    ২০১৮ সালের ১০ অক্টোবরে বিচারিক আদালত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু‑সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান‑সহ আরও ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। ওই রায়ের ডেথ রেফারেন্স ও আপিল নথি ২৭ নভেম্বর হাইকোর্টে পৌঁছায়।

    ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান‑সহ ২৪ জন নিহত ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ শতাধিক নেতাকর্মী আহত হন। বহু আহত ব্যক্তি আজও স্প্লিন্টারের যন্ত্রণা ও স্থায়ী পঙ্গুত্ব বয়ে বেড়াচ্ছেন।

    রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি চলমান থাকা পর্যন্ত হাইকোর্টের খালাসাদেশ স্থগিত রয়েছে; চূড়ান্ত রায়ে কী সিদ্ধান্ত আসে, সেটিই নির্ধারণ করবে দীর্ঘ ২১ বছরের এই মামলার শেষ পরিণতি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন