বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • অ্যাপলের শীর্ষ এআই কর্মকর্তা এবার মেটায়

    অ্যাপলের শীর্ষ এআই কর্মকর্তা এবার মেটায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অ্যাপলের শীর্ষ এআই কর্মকর্তা রুওমিং প্যাং এবার যোগ দিচ্ছেন মেটার ‘সুপারইন্টেলিজেন্স ল্যাব’-এ। মার্ক জাকারবার্গের নেতৃত্বাধীন মেটা সম্প্রতি এআই খাতে নতুন উদ্ভাবনী উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করেছে এই ইউনিটের।

    সোমবার ব্লুমবার্গ নিউজ একাধিক সূত্রের বরাত দিয়ে জানায়, অ্যাপল ছাড়ার পর বিশাল অঙ্কের ক্ষতিপূরণ প্যাকেজে মেটায় যাচ্ছেন প্যাং। অ্যাপলে তিনি ফাউন্ডেশন এআই মডেল টিমের ম্যানেজার হিসেবে দায়িত্বে ছিলেন।

    তবে এখন পর্যন্ত মেটা কিংবা অ্যাপল—কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। রয়টার্স এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠান দুটি মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।

    উল্লেখ্য, যদিও মেটা কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিজেদের অবস্থান শক্ত করেছে, তবে তাদের লামা এআই মডেলের সাম্প্রতিক সংস্করণ কাঙ্ক্ষিত সাফল্য পায়নি। ফলে বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখছেন জাকারবার্গ, এবং ব্যক্তিগতভাবে নজর দিচ্ছেন সুপারইন্টেলিজেন্স টিম গঠনে।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন