বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • গানের মাঝেই ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি মার্কিন পপ তারকা বিয়ন্স

    গানের মাঝেই ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি মার্কিন পপ তারকা বিয়ন্স
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মার্কিন পপ তারকা বিয়ন্সের কনসার্টে বরাবরই দর্শকের ভিড় থাকে। সম্প্রতি একটি কনসার্টে অংশ নেন গায়িকা আর সেখানেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। গত ২৮ জুন হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে ‘কাউবয় কার্টার’ ট্যুরের অংশ হিসেবে পারফর্ম করছিলেন মার্কিন পপ তারকা বিয়ন্সে। গানের এক পর্যায়ে তিনি একটি ঝুলন্ত লাল গাড়িতে করে দর্শকদের উপর দিয়ে উড়ে যাচ্ছিলেন। ঠিক তখনই প্রযুক্তিগত ত্রুটির কারণে গাড়িটি হঠাৎ করে কাত হয়ে পড়ে, যা উপস্থিত সবাইকে আতঙ্কিত করে তোলে।

    পরিস্থিতি বুঝে দ্রুত প্রতিক্রিয়া জানান ৪৩ বছর বয়সী ‘সিঙ্গেল লেডিজ’ খ্যাত এই গায়িকা। চিৎকার করে তিনি বলেন, “স্টপ! স্টপ! স্টপ!” এবং টেকনিক্যাল টিমকে সহায়তা করতে বলেন। এরপর গাড়িটি ধীরে ধীরে নিচে নামানো হয় এবং সৌভাগ্যবশত কেউ আহত হননি।ঘটনার পর কিছু সময় মঞ্চের বাইরে থাকলেও বিয়ন্সে ফিরে এসে পরিবেশনা শেষ করেন এবং ভক্তদের উদ্দেশে বলেন, “যদি আমি কখনও পড়ে যাই, আমি জানি তোমরা আমাকে ধরে ফেলবে।” তার দল পরে জানায়, এটি একটি প্রযুক্তিগত ত্রুটি ছিল, যা তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনা হয়। 

    এটি প্রথমবার নয়, ‘কাউবয় কার্টার’ ট্যুরে বিয়ন্সে প্রযুক্তিগত সমস্যার মুখে পড়লেন। এর আগে মে মাসে লস অ্যাঞ্জেলেসে এক পরিবেশনায় রোবটিক বাহু ভুলভাবে মদ ঢেলে ফেলে দেয় বিয়ন্সের সোনালি আসনের উপর।

    গায়িকার ভক্তদের অনেকেই এই ঐ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারকরছেন। তারা বলছে প্রতিবারই বিয়ন্সে তার পেশাদারিত্ব ও স্থিরতা দিয়ে প্রমাণ করেছেন, তিনি কেবল একজন শিল্পী নন, বরং একজন স্টেজ কমান্ডার।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন