শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাতের আঁধারে স্বাস্থ্যকেন্দ্রে হামলা, প্রশ্ন তুললেন জামায়াত আমির জনপ্রত্যাশা পূরণে পুলিশকে কঠোর হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি ইমরানের মুক্তির দাবিতে ৪ অক্টোবর রাজধানীমুখী পদযাত্রা, ইসলামাবাদে কড়াকড়ি জাবির নতুন উপাচার্য ড. মো. নূরুল ইসলাম কিবলার দিক ভুল হলে কি নামাজ আবার পড়তে হবে? মেঘনায় ট্রলারডুবি: দুই দিন পর তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার নিয়মিত ৬ ঘণ্টা ঘুমে বাড়তে পারে যেসব স্বাস্থ্যঝুঁকি হাসপাতালে তিশার মা, ভক্তদের কাছে দোয়া চাইলেন অভিনেত্রী কিশোরদের টিকটক ব্যবহারে নতুন বিধিনিষেধ অ্যালাবামায়
  • প্রতিহিংসামূলক মামলায় ১০ মাস ধরে কারাগারে দিলীপ আগরওয়ালা

    প্রতিহিংসামূলক মামলায় ১০ মাস ধরে কারাগারে দিলীপ আগরওয়ালা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়ার পরও মিথ্যা মামলার শিকার হয়ে প্রায় ১০ মাস ধরে কারাবন্দি দেশের শীর্ষ জুয়েলারি ব্যবসায়ী ও ডায়মন্ড ওয়ার্ল্ডের কর্ণধার দিলীপ কুমার আগরওয়ালা। আইন-শৃঙ্খলা বাহিনী তাঁকে ২০২৩ সালের ৩ সেপ্টেম্বর গুলশান অফিস থেকে গ্রেপ্তার করে।

    দিলীপ কুমার আগরওয়ালা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক, পাঁচবারের সিআইপি এবং খুলনা বিভাগের টানা ৯ বারের সেরা করদাতা। দেশের স্বর্ণনীতি প্রণয়নে ও বিভিন্ন দুর্যোগে মানবিক সহায়তায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর প্রতিষ্ঠিত ‘তারা ফাউন্ডেশন’ চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও মেহেরপুরে শিক্ষা ও স্বাস্থ্য খাতে অবদান রেখে চলেছে।

    ডায়মন্ড ওয়ার্ল্ডের কর্মকর্তারা জানান, দিলীপ কখনও বৈষম্যবিরোধী আন্দোলনের বিরোধিতা করেননি বরং ছাত্রদের খাবার ও ছাতা সরবরাহ করেছেন। তা সত্ত্বেও তাঁকে উদ্দেশ্যমূলকভাবে একাধিক হত্যা মামলায় আসামি করা হয়েছে, যা নিছক প্রতিহিংসামূলক এবং ব্যবসায়িকভাবে তাঁকে বিপর্যস্ত করার চেষ্টা।

    এমন মিথ্যা মামলায় শুধু দিলীপ নয়, সারা দেশে অনেক উদ্যোক্তাই হয়রানির শিকার হচ্ছেন। এতে ব্যবসা-বাণিজ্যে ধস নেমেছে, কর্মীরা চাকরি হারাচ্ছেন।

    উল্লেখ্য, দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও কিডনিজনিত জটিলতায় ভুগছেন দিলীপ। চিকিৎসার জন্য জামিন আবেদন করলেও আদালত তা মঞ্জুর করছেন না। পরিবার ও ব্যবসায়ীমহল উদ্বেগ প্রকাশ করে দ্রুত জামিনে মুক্তি ও সুষ্ঠু চিকিৎসার ব্যবস্থা চেয়েছে।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন