মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পছন্দের পদায়ন ও বদলি বাণিজ্যে মাইকেল মহিউদ্দিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্তরায় নারী উদ্যোক্তার রেস্টুরেন্ট ভাঙচুর, প্রাণনাশের হুমকির অভিযোগ সস্তা বাহবা নিতে আইজিপির বক্তব্য দেশের ক্ষতি করবে: রিজভী বিজয়নগরে  নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, চাচাতো ভাই আটক ডেঙ্গু-হামের প্রকোপে উদ্বেগ, ২৪ ঘণ্টায় ১৭ মৃত্যু ও হাসপাতালে ৩,৩৬৬ জন আশরাফুলের বিদায়ে দলে বড় প্রভাব পড়বে না, মনে করেন শান্ত উইন্ডোজ ১১ থেকেই চালান স্মার্টফোন, যেভাবে চালু করবেন ফোন লিংক পিছিয়ে গেল এইচএসসির ফল প্রকাশ, নতুন তারিখ ৩১ অক্টোবর ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন এলিজা জামান
  • তাহিরপুরে আওয়ামীলীগ সমর্থিত ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

    তাহিরপুরে আওয়ামীলীগ সমর্থিত ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আওয়ামীলীগ সমর্থিত ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইউনুছ আলীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

    মঙ্গলবার (২৪ জুন) বেলা ২ টার দিকে ৩নং বড়দল দক্ষিণ  ইউনিয়ন পরিষদ ভবনের চেয়ারম্যান কক্ষ থেকে থানা পুলিশের একটি টিম  তাঁকে গ্রেপ্তার করে।

    জানাযায, উপজেলা আওয়ামী লীগের এই নেতা ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় তাহিরপুরে দায়ের করা এক মামলায় এজাহারভুক্ত আসামি। এছাড়াও সিলেট নগরীর দরগাগেইট এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় হওয়া মামলারও তিনি আসামি।

    তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  ইউনুছ আলীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন