বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • ভক্তদের ভালোবাসা ছাড়া কিছুই না আমি: শাকিব খান

    ভক্তদের ভালোবাসা ছাড়া কিছুই না আমি: শাকিব খান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমাটি মুক্তির এক সপ্তাহের মাথায় অনলাইন পাইরেসির শিকার হয়েছিল। এ ঘটনার পরেও  দর্শকদের আগ্রহে তা দমে যায়নি। দেশের নানা প্রান্তে সিনেমাপ্রেমীরা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখছেন এখনও। এবার সিনেমার পাইরেসি প্রসঙ্গে কথা বলেছেন শাকিব খান। ‘তাণ্ডব’–এর বিশেষ প্রদর্শনীতে অংশ নিয়ে রোববার (২২ জুন) রাতে এসব কথা বলেন শাকিব খান। 

    শাকিব খান বলেন, সিনেমাপ্রেমী, বিদেশে থাকা প্রত্যেক বাংলাদেশিকে ধন্যবাদ জানাতে চাই। একটা সিনেমা একটি কুচক্রী মহল পাইরেটেড কপি ঘরে ঘরে পৌঁছে দিল আর আমার দেশের মানুষ, আমার দেশের দর্শক দাঁতভাঙা জবাব দিয়ে দিল যে আমরা পাইরেটেড কোনো কপি দেখব না। আমরা সিনেমা হলে গিয়েই দেখতে চাই। যারা আমাকে ভালোবাসা সব সময় দিয়ে যাচ্ছেন, তাদের প্রতি আমি সব সময়ই কৃতজ্ঞ।

    তিনি বলেন, সিনেমা কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি আমাদের সংস্কৃতি ও পরিচয়ের প্রতীক। আজ বাংলাদেশি চলচ্চিত্র আন্তর্জাতিক অঙ্গনে জায়গা করে নিচ্ছে। এই সময়ে এসে একটি চক্র যখন সিনেমাগুলোকে পরিকল্পিতভাবে ক্ষতিগ্রস্ত করতে চায়, তখন দর্শকের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি।

    শাকিব আরও জানান, পাইরেসি রোধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। যেভাবে আপনারা এখনো হাউসফুল শো উপভোগ করছেন, এটাই কুচক্রীদের সবচেয়ে বড় জবাব। আমাদের দেশীয় চলচ্চিত্রকে ধ্বংস হতে দেয়া যাবে না।

    পাইরেসির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তারের বিষয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়েছে। মূল পরিকল্পনাকারীকে শনাক্ত করার কাজ চলছে। যারা দেশের সংস্কৃতিকে বিপদে ফেলবে, তাদের বিরুদ্ধে আমরা একসঙ্গে রুখে দাঁড়াব।

    ‘তাণ্ডব’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব। তার সঙ্গে পর্দায় দীর্ঘ ৯ বছর পর অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সঙ্গে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। সিনেমাটিতে আরও রয়েছেন আফজাল হোসেন, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, মিশা সওদাগরের মতো তারকারা। ক্যামিও চরিত্রে সিয়াম আহমেদ ও আফরান নিশো। 


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন