বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • স্ক্রিনে নতুন চমক, ‘সায়রা আলি’ রূপে আলোচনায় জয়া আহসান

    স্ক্রিনে নতুন চমক, ‘সায়রা আলি’ রূপে আলোচনায় জয়া আহসান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের গুণী অভিনেত্রী জয়া আহসান আবারও আলোচনায়। ঈদে মুক্তিপ্রাপ্ত রায়হান রাফী পরিচালিত 'তাণ্ডব' সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করে নতুন করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। সিনেমাটিতে ‘সায়রা আলি’ নামের একজন অনুসন্ধানী সাংবাদিকের ভূমিকায় দেখা যায় তাকে। চরিত্রে সাবলীল অভিনয় আর উপস্থিতি দর্শকদের মন জয় করেছে। ‘তাণ্ডব’-এ জয়ার অভিনয় ও পর্দার ক্যারিশমা নিয়ে এখন সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মহলে চলছে সরব আলোচনা।

    এবার সামাজিক মাধ্যমে ‘সায়রা আলি’ লুকে ফটোশুটের কিছু ছবি ভাগ করে নিয়েছেন জয়া আহসান। শুক্রবার দুপুরে একগুচ্ছ ছবি ভাগ করে নেন অভিনেত্রী। তাতে দেখা যায়, কখনো স্লিভলেস টপ আবার কখনো ওপেন জ্যাকেট- সঙ্গে আইডি কার্ড ঝোলানো অবস্থায় সেই পর্দার সায়রা আলি। 

    বলা বাহুল্য, অভিনয়ের পাশাপাশি জয়ার এই লুকও চমকে দিয়েছে দর্শকদের। বয়স ৫০ পেরিয়ে গেলেও অন্যান্য অভিনেত্রীদের তুলনায় সাফল্যের আলো ছড়াচ্ছেন জয়া; আর তা যেন বোঝা গেল সায়রা আলি-কে দেখেই। যারা এই সিনেমায় জয়াকে দেখেননি, তারা নতুন করে জয়াকে এভাবে দেখে একরকম চমকেই গেলেন! 

    জয়ার সেই পোস্টের মন্তব্যঘরে নানা মন্তব্য করতে দেখা যায় তার অনুরাগীদের। একজন লিখেছেন, '৫২ বছর বয়সে এমন লুক, অবিশ্বাস্য!' আরেকজন লিখেছেন, 'দিন দিন জয়ার বয়স কমছে, যেন ২৪ বছরের তরুণী।' তবে অধিকাংশই তার সাহসী লুক ও ফিটনেসের প্রশংসা করেছেন।

    ‘তাণ্ডব’ সিনেমার গল্পে জয়া আহসানের চরিত্রটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছবির গল্পে, সন্ত্রাসী হামলার ঘটনায় জিম্মি দশা থেকে মুক্তির জন্য যে চারজনকে আলোচনার জন্য ডেকে পাঠানো হয়, তাদের একজন ছিলেন সায়রা আলি। 

    শুধু বাংলাদেশ নয়, ওপার বাংলাতেও সমান জনপ্রিয় জয়া আহসান। বর্তমানে কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন ছবি ‘ডিয়ার মা’। ছবিটি পরিচালনা করেছেন কলকাতার পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন