সোমবার, ২৯ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • এজলাস চত্বরেই পুলিশকে মারধর, পালালেন হত্যা মামলার আসামি

    এজলাস চত্বরেই পুলিশকে মারধর, পালালেন হত্যা মামলার আসামি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার ৩য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছেন এক হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। বৃহস্পতিবার (১৯ জুন) আদালতের এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে পুলিশের ওপর হামলা চালিয়ে তিনি পালিয়ে যান।

    পালিয়ে যাওয়া আসামির নাম মো. শরিফুল ইসলাম (২২)। তিনি দিনাজপুরের নবাবগঞ্জ থানার হরিপুর গ্রামের মৃত শফিক আহম্মেদের ছেলে। শরিফুল রাজধানীর খিলগাঁও থানাধীন ১৪ বছর বয়সী জিসান হোসেন হত্যা মামলার অভিযুক্ত আসামি। বর্তমানে মামলাটি সাক্ষ্যগ্রহণের পর্যায়ে রয়েছে।

    বৃহস্পতিবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টার পর সংশ্লিষ্ট আদালতের দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল মো. শহিদুল্লাহকে মারধর করে ছুটে পালিয়ে যান আসামি শরিফুল।

    এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ইনচার্জ এসআই রিপন। 

    তিনি বলেন, আসামিকে আদালত থেকে হাজতখানায় নেওয়ার সময় পুলিশকে আঘাত করে পালিয়ে যায় আসামি শহিদুল। 

    ডিএমপির প্রসিকিউশন বিভাগের এডিসি মাইন উদ্দিন বলেন, ‘আসামির হাতে হাতকড়া পরানো ছিল। তিনি ধাতব কিছু দিয়ে হাতকড়া ঢিলা করে কৌশলে খুলে ফেলে। পরে পুলিশ কনস্টেবলের হাতে আঘাত করে পালিয়ে যায়।’

    তিনি বলেন, ‘আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। কোতোয়ালি থানাকে জানানো হয়েছে আসামিকে গ্রেফতারের জন্য। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলমান।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ