শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শাহবাগে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি কওমি ছাত্র ঐক্য পরিষদের কারিগরি ত্রুটির আড়ালে নাশকতা বা ষড়যন্ত্র আছে কি না খতিয়ে দেখতে হবে: রিজভী বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে আসছে সামঞ্জস্য: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাজশাহীতে শতাধিক বাতব্যথা রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেশের দুই প্রান্তকে যুক্ত করতে দীর্ঘতম রেলপথের পথে বাংলাদেশ লালবাগে ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ ৪, তিনজনের লাশ উদ্ধার জামায়াতের সঙ্গে গোপন যোগাযোগ করেই আ.লীগের মিছিল: রাশেদ খান নবম পে স্কেল: ভেটিং শেষে গেজেট, থাকছে ৭ এসআরও
  • ৩ কেজি গাঁজাসহ দুই কারবারি পুলিশের জালে

    ৩ কেজি গাঁজাসহ দুই কারবারি পুলিশের জালে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে ।

    গত বুধবার (১৮ই জুন) রাতে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) শামীম আকন্জি ও এসআই আমির হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভদ্রগাঁওয়ের গুলের হাওর বাজার এলাকা থেকে সাদেক আলী (২৬) ও দিলীপ গড় ওরফে অজয় (২৫) কে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।

    আটককৃত উভয়ই কমলগঞ্জ উপজেলার চাম্পারায় চা বাগানের (সোনারায়) বাসিন্দা।

    তল্লাশি করে আটককৃতদের হেফাজত থেকে মোট ৩ কেজি গাঁজা উদ্ধার ও দু'জনকে আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৬০ হাজার টাকা।

    কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মোঃ মাহফুজুল কবির জানান, আটককৃত দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান থানা এলাকায় অব্যাহত থাকবে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন