শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • জনগণকে বিভ্রান্তির অভিযোগে উপদেষ্টার পদত্যাগ চান ইশরাক

    জনগণকে বিভ্রান্তির অভিযোগে উপদেষ্টার পদত্যাগ চান ইশরাক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবি জানিয়েছেন। তার অভিযোগ, আসিফ মাহমুদ অসত্য তথ্য উপস্থাপন করে জনগণকে বিভ্রান্ত করেছেন, যা একজন দায়িত্বশীল কর্মকর্তার জন্য গ্রহণযোগ্য নয়।

    মঙ্গলবার (১৭ জুন) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে আয়োজিত এক সভায় লিখিত বক্তব্য পাঠ করেন ইশরাক। সেখানে উপস্থিত ছিলেন সাংবাদিক, দলীয় নেতা-কর্মী এবং তার সমর্থকেরা।

    তিনি বলেন, আসিফ মাহমুদ দেশের জনগণের ম্যান্ডেটকে অবজ্ঞা করেছেন। তিনি শপথ ভঙ্গ করেছেন। শপথ ভঙ্গের জন্য আমরা তার পদত্যাগ দাবি করছি।

    এর আগে গতকাল উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ইশরাক হোসেনের শপথ গ্রহণের বিষয়টি বিচারাধীন অবস্থায় গেজেটের মেয়াদ শেষ হওয়ায় শপথ পড়ানো যায়নি।

    এ প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, উপদেষ্টার এই কথা সত্য হলে ভবিষ্যতে কোনো নির্বাচিত প্রতিনিধ শপথ পড়ার সুযোগ পাবেন না।

    তিনি অভিযোগ করেছেন, বিজয়ী প্রার্থীর গেজেট হলে পরাজিত প্রার্থী বা যেকোনো নাগরিককে আসিফ মাহমুদের মতো ব্যক্তি ইন্ধন দিয়ে শপথ না পড়ানোর জন্য রিট মামলা দায়ের করাবেন। রিট মামলা ৩০ দিন অনিষ্পন্ন থাকলে গেজেটে উল্লেখিত মেয়াদ এর মধ্যে শেষ হয়ে গেলে ভবিষ্যতে কোনো নির্বাচিত প্রতিনিধি শপথ পড়ার সুযোগ পাবেন না। সূত্র- বিবিসি বাংলা


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন