বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • লুভর থেকে লাভ: প্যারিসে হানিমুন মুডে মেহজাবীন ও রাজীব

    লুভর থেকে লাভ: প্যারিসে হানিমুন মুডে মেহজাবীন ও রাজীব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অভিনয়ে পরিণত পরিপক্বতা আর স্টাইলিশ উপস্থিতি—এই দুইয়ের মিশেলে দর্শকপ্রিয়তার শীর্ষে থাকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বর্তমানে সময় কাটাচ্ছেন ইউরোপের প্রেমের রাজধানী প্যারিসে। সঙ্গী সদ্য বিবাহিত জীবনসঙ্গী আদনান আল রাজীব, যিনি নিজেও সফল নির্মাতা হিসেবে পেয়েছেন আন্তর্জাতিক স্বীকৃতি।

    কান চলচ্চিত্র উৎসবে রাজীবের নির্মিত শর্টফিল্ম ‘জুরি স্পেশাল মেনশন’ অর্জন করেছে। এমন সম্মানজনক অর্জনের উদযাপন মিশে গেছে নবদম্পতির হানিমুন মুডে। সেই আনন্দেই ঘুরে বেড়াচ্ছেন ফ্রান্সের নানা দর্শনীয় স্থান—বিশেষ করে প্রেমিকযুগলের জনপ্রিয় গন্তব্য আইফেল টাওয়ার ও লুভর মিউজিয়ামের আশেপাশে।

    মেহজাবীন ও রাজীবের সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে এখন রোমান্টিক, ক্লাসি ও ফ্যাশনেবল কিছু মুহূর্তের ছবির বাহার।

    ✦ রেড কার্পেট স্টাইলে আইফেল টাওয়ার প্রাঙ্গণে
    মেহজাবীনকে দেখা গেছে মালবেরি রঙা ফুল-লেংথ গাউনে, যার রাফল্ড গ্যাদার্ড ফেব্রিকটি অনেকটা ফেদার ডিটেইলের ছোঁয়া এনে দিয়েছে। ওয়ান শোল্ডার ডিজাইনের গাউনটি তার গ্ল্যামারাস লুককে আরও আকর্ষণীয় করে তোলে। সাথে পরেছেন ম্যাচিং বনেট ক্যাপ, যা পুরো লুকে এক ধরণের ভিন্টেজ রোমান্টিক ছোঁয়া এনে দিয়েছে।

    ✦ লুভরেও মেহজাবীনের ক্ল্যাসিক স্টাইল
    লুভর মিউজিয়ামের সামনে দেখা যায় তাকে সাদা-কালো কনট্রাস্ট টপ ও স্কার্টে। কালো স্প্যাগেটি স্ট্র্যাপ টপটির ফ্লাউন্স নেকলাইন আর সাদা ওয়েভি লেস ট্রিম এনে দিয়েছে নারীর সৌন্দর্যের সূক্ষ্মতা। সঙ্গে ছোট স্টাড, সরু ঘড়ি আর কালো পয়েন্টেড হিল—সব মিলিয়ে একদম পারফেক্ট হানিমুন ডে লুক।

    মাথায় কালো ফ্রেঞ্চ বেরে ক্যাপ, হাতে কালো ব্যাগ আর হালকা মেকআপে উন্মুক্ত চুলে মেহজাবীন যেন প্যারিস শহরের সঙ্গে সম্পূর্ণভাবে মিশে গিয়েছেন।

    অন্যদিকে, রাজীবও কম যান না। ক্লাসিক স্যুট ও নিখুঁত গ্রুমিংয়ে তিনিও হয়েছেন ফ্রেমের সৌন্দর্য বাড়ানো এক অভিজাত উপস্থিতি।

    ✦ ভক্তদের সঙ্গে মুহূর্ত ভাগ করে নেওয়া
    এই স্টাইলিশ, ভালোবাসায় মোড়া মুহূর্তগুলো মেহজাবীন শেয়ার করছেন নিজের সোশ্যাল মিডিয়ায়, যা ইতিমধ্যেই ভক্তদের মন কেড়ে নিয়েছে। অনেকে বলছেন, “এ যেন বাস্তবের রোমান্টিক সিনেমা”।

    পেশাগত সাফল্য আর ব্যক্তিগত সুখ—দুই মিলে এখন যেন জীবনের এক অনন্য সময় কাটাচ্ছেন মেহজাবীন ও আদনান আল রাজীব। অভিনয় ও নির্মাণের এই জুটি যেমন ক্যামেরার সামনে প্রতিভাবান, তেমনি ক্যামেরার বাইরেও এক নিখুঁত জুটির উদাহরণ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন