সোমবার, ২৯ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • আত্মসমর্পণের নির্দেশ: শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে ট্রাইব্যুনালের বিজ্ঞপ্তি

    আত্মসমর্পণের নির্দেশ: শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে ট্রাইব্যুনালের বিজ্ঞপ্তি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার (১৭ জুন) ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেন, যা দেশের দুটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাত দিনের মধ্যে তারা আত্মসমর্পণ না করলে অনুপস্থিতিতেই বিচার চলবে। এর একদিন আগে, ১৬ জুন, ট্রাইব্যুনাল এই বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেয়। মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে ২৪ জুন।

    চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেয়। মামলার অপর আসামি, সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন শুনানিতে উপস্থিত ছিলেন।

    গত ১ জুন ট্রাইব্যুনাল শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আমলে নেয় এবং পলাতক দুই আসামির বিরুদ্ধে নতুন গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ওইদিন প্রসিকিউটর তাজুল ইসলাম, সোবহান তরফদার ও মিজানুল ইসলাম আদালতে অভিযোগপত্র উপস্থাপন করেন, যা সরাসরি সম্প্রচারিত হয়।

    তদন্ত সংস্থা ১২ মে জমা দেওয়া প্রতিবেদনে শেখ হাসিনাকে ওই গণহত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করে। ট্রাইব্যুনাল ১৮ ফেব্রুয়ারি নির্দেশ দেয় ২০ এপ্রিলের মধ্যে তদন্ত শেষ করতে, যা ১ জুন আনুষ্ঠানিকভাবে আমলে নেওয়া হয়।

    এ ছাড়া, গত ১৭ ডিসেম্বর আরেক মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত শেষ করতে ট্রাইব্যুনাল আরও দুই মাস সময় দেয়। অভিযোগ রয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরস্ত্র জনতার ওপর গুলি ও দমন অভিযানে নেতৃত্ব দেন শেখ হাসিনা, যাতে দেড় হাজারের বেশি মানুষ নিহত হয়।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ