শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দেশের দুই প্রান্তকে যুক্ত করতে দীর্ঘতম রেলপথের পথে বাংলাদেশ লালবাগে ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ ৪, তিনজনের লাশ উদ্ধার জামায়াতের সঙ্গে গোপন যোগাযোগ করেই আ.লীগের মিছিল: রাশেদ খান নবম পে স্কেল: ভেটিং শেষে গেজেট, থাকছে ৭ এসআরও বছরজুড়ে এডিসের প্রজননস্থল ধ্বংস করতে হবে: মীর শাহে আলম ট্যাগ করা পোস্ট নিজের প্রোফাইলে দেখানোর সুবিধা আনল ইনস্টাগ্রাম বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ হুথিদের হাতে, হুমকিতে লোহিত সাগরের বাণিজ্যপথ বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: শফিকুর রহমান সারাদেশে তাপমাত্রা কমতে পারে, বৃষ্টির পূর্বাভাস
  • পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

    পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নে পানিতে ডুবে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃদ্ধার নাম আসালতা দাস (৭৫)। তিনি উপজেলার মধ্য বাছিরপুর গ্রামের বাসিন্দা নির্মল দাসের স্ত্রী। দুপুরে বাড়ির পেছনে জমি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।  

    জানা যায়, সকালে আসালতা ঘরে না থাকায় তাঁকে খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা। দুপুর ১২টার দিকে বাড়ির পেছনে জমির পানিতে তাঁর মরদেহ পাওয়া যায়।

    পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে ওই নিচু এলাকার জায়গাগুলোতে এখনও পানিতে ডুবে আছে। ধারণা করা হচ্ছে, আসালতা দাস অসাবধানতাবশত পড়ে গিয়ে ডুবে যান।

    জুড়ী থানার ওসি মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, স্বজনদের কোন অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই রীতিনীতি অনুযায়ী সৎকারের জন্য লাশ হস্তান্তর করা হয়েছে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন