শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দেশের দুই প্রান্তকে যুক্ত করতে দীর্ঘতম রেলপথের পথে বাংলাদেশ লালবাগে ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ ৪, তিনজনের লাশ উদ্ধার জামায়াতের সঙ্গে গোপন যোগাযোগ করেই আ.লীগের মিছিল: রাশেদ খান নবম পে স্কেল: ভেটিং শেষে গেজেট, থাকছে ৭ এসআরও বছরজুড়ে এডিসের প্রজননস্থল ধ্বংস করতে হবে: মীর শাহে আলম ট্যাগ করা পোস্ট নিজের প্রোফাইলে দেখানোর সুবিধা আনল ইনস্টাগ্রাম বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ হুথিদের হাতে, হুমকিতে লোহিত সাগরের বাণিজ্যপথ বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: শফিকুর রহমান সারাদেশে তাপমাত্রা কমতে পারে, বৃষ্টির পূর্বাভাস
  • মৌলভীবাজারে সীমান্তে আরও ১২ জনকে পুশইন করেছে বিএসএফ

    মৌলভীবাজারে সীমান্তে আরও ১২ জনকে পুশইন করেছে বিএসএফ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু সীমান্তে আরও ১২ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (১৪ই জুন) সকালে তাদের পুশইন করা হয়। যাদের পুশইন করা হয়েছে তাদের মধ্যে ১ জন পুরুষ, ৪ জন নারী ও ৭ জন শিশু রয়েছে। আটককৃতদের সবাই রোহিঙ্গা বলে জানায় বিজিবি কতৃপক্ষ।

    এ নিয়ে মৌলভীবাজারে পুশইনের ঘটনায় ৩৬২জন বিজিবি'র হাতে আটক হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি বড়লেখা উপজেলা দিয়ে ২৭৬ জনকে পুশইন করা হয়।

    আটককৃতরা হলেন- মারিয়া খাতুন (৫০), মো. রফিক (১২), মো. হোসেন (১০), নুর খাতুন (৩০), মো. হারেশ (৭), নুর হাবিবা (৬), মো. আয়াশ (০৪), সায়েরা খাতুন (৬০), মো. তারুক (১৮), সুমিয়া (১০), রমেদা খাতুন (২০) ও রাশেদা বেগম (৫)।

    বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. "কর্নেল মেহেদী হাসান ১২ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তথ্য যাচাইয়ের কাজ শেষে জানা যাবে আপাতো দৃষ্টিতে ধারণা করা হচ্ছে তারা সবাই রোহিঙ্গা।  তাদেরকে নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়েছে।"


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন