শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দেশের দুই প্রান্তকে যুক্ত করতে দীর্ঘতম রেলপথের পথে বাংলাদেশ লালবাগে ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ ৪, তিনজনের লাশ উদ্ধার জামায়াতের সঙ্গে গোপন যোগাযোগ করেই আ.লীগের মিছিল: রাশেদ খান নবম পে স্কেল: ভেটিং শেষে গেজেট, থাকছে ৭ এসআরও বছরজুড়ে এডিসের প্রজননস্থল ধ্বংস করতে হবে: মীর শাহে আলম ট্যাগ করা পোস্ট নিজের প্রোফাইলে দেখানোর সুবিধা আনল ইনস্টাগ্রাম বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ হুথিদের হাতে, হুমকিতে লোহিত সাগরের বাণিজ্যপথ বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: শফিকুর রহমান সারাদেশে তাপমাত্রা কমতে পারে, বৃষ্টির পূর্বাভাস
  • ঈদের ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত মৌলভীবাজার

    ঈদের ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত মৌলভীবাজার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের দীর্ঘ ছুটিকে ঘিরে পর্যটকদের বরণে প্রস্তুত দেশের জনপ্রিয় পর্যটন জেলা মৌলভীবাজার। ঈদের এই ছুটিতে জেলার দর্শনীয় স্থানগুলোতে বিপুলসংখ্যক ভ্রমণপিপাসু মানুষের আগমন প্রত্যাশা করছেন স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা।

    সরকার ঘোষিত ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ঈদের ছুটিতে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় পর্যটকের চাপ বেশি থাকবে বলে ধারণা করা হচ্ছে। পর্যটন সংশ্লিষ্টদের মতে, জেলার হোটেল ও রিসোর্টগুলোর প্রায় ৮০ শতাংশ অগ্রিম বুকিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ছোট রিসোর্টগুলোতে শতভাগ বুকিং হয়ে গেছে।

    মৌলভীবাজারে অবস্থিত দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে— লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, মাধবকুণ্ড ও হামহাম জলপ্রপাত, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতি কমপ্লেক্স, বাইক্কা বিল, হাকালুকি হাওর, মণিপুরী ও খাসিয়া পল্লি, পৃথিমপাশা নবাববাড়ি, পাথারিয়া পাহাড়, বর্ষিজোড়া ইকোপার্ক এবং বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটসহ আরও অনেক আকর্ষণীয় স্থান।

    শ্রীমঙ্গলের একটি রিসোর্ট অ্যান্ড গলফের ব্যবস্থাপনা পরিচালক আরমান খান বলেন, “ঈদের ছুটিতে আমাদের প্রায় ৮০ শতাংশ অগ্রিম বুকিং সম্পন্ন হয়েছে। আশা করছি, গত ঈদের তুলনায় এবার পর্যটক সংখ্যা আরও বেশি হবে।”

    শ্রীমঙ্গল পর্যটনসেবা সংস্থার সভাপতি ও গ্র‍্যান্ড সেলিম রিসোর্টের মালিক সেলিম আহমদ বলেন, “৬ থেকে ১৫ জুন পর্যন্ত প্রায় সব রিসোর্টের বুকিং সম্পন্ন। আমরা প্রশাসনের সঙ্গে সমন্বয় করেছি যাতে পর্যটকরা নির্বিঘ্নে ভ্রমণ উপভোগ করতে পারেন।”

    এদিকে পর্যটকদের নিরাপত্তায় সরব রয়েছে প্রশাসন। ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের পরিদর্শক মো. কামরুল হোসেন চৌধুরী বলেন, “ঈদের ছুটিতে বিপুলসংখ্যক পর্যটক আসবে— সে বিবেচনায় আমরা আগেই পর্যটনসংশ্লিষ্টদের নিয়ে সভা করেছি। প্রতিটি দর্শনীয় স্থানে নজরদারি থাকবে।”

    মৌলভীবাজার জেলার পুলিশ সুপার কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, “পর্যটকেরা যেন নিরাপদে ভ্রমণ করতে পারেন এবং কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য জেলা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও থানা পুলিশ সম্মিলিতভাবে কাজ করছে।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন