সোমবার, ২৯ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • জনতা ব্যাংকের ৮৫ কোটি টাকা আত্মসাৎ:

    এননটেক্স গ্রুপের চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

    এননটেক্স গ্রুপের চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনতা ব্যাংক থেকে প্রায় ৮৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এননটেক্স গ্রুপের চেয়ারম্যান মো. ইউনুছ বাদলসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় ব্যাংকের সাবেক কর্মকর্তারাও অভিযুক্ত হয়েছেন।

    মঙ্গলবার (৩ জুন) বিষয়টি নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।

    মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের মাধ্যমে এফ.কে. নীট টেক্স লিমিটেডের নামে জনতা ব্যাংক থেকে ৮৫ দশমিক ২০ কোটি টাকা ঋণ অনুমোদন ও উত্তোলন করেন। পরবর্তীতে ওই টাকা আত্মসাৎ করা হয়।

    মামলার আসামী হচ্ছেন, এননটেক্স গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. ইউনুছ বাদল, এফ.কে. নীট টেক্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলাম ফেরদৌস, জনতা ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপক আব্দুছ ছালাম আজাদ, সাবেক সহকারী মহাব্যবস্থাপক আজমুল হক, সাবেক ফার্স্ট এজিএম অজয় কুমার ঘোষ, সাবেক নির্বাহী প্রকৌশলী (পুর) মো. শাহজাহান।

    দুদক সূত্র জানায়, অভিযুক্তরা ব্যাংকিং নীতিমালা ও পদ্ধতি উপেক্ষা করে উদ্দেশ্যমূলকভাবে এই ঋণ অনুমোদন ও বিতরণ করেন। এতে রাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠান বড় ধরনের ক্ষতির মুখে পড়ে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ