শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দেশের দুই প্রান্তকে যুক্ত করতে দীর্ঘতম রেলপথের পথে বাংলাদেশ লালবাগে ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ ৪, তিনজনের লাশ উদ্ধার জামায়াতের সঙ্গে গোপন যোগাযোগ করেই আ.লীগের মিছিল: রাশেদ খান নবম পে স্কেল: ভেটিং শেষে গেজেট, থাকছে ৭ এসআরও বছরজুড়ে এডিসের প্রজননস্থল ধ্বংস করতে হবে: মীর শাহে আলম ট্যাগ করা পোস্ট নিজের প্রোফাইলে দেখানোর সুবিধা আনল ইনস্টাগ্রাম বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ হুথিদের হাতে, হুমকিতে লোহিত সাগরের বাণিজ্যপথ বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: শফিকুর রহমান সারাদেশে তাপমাত্রা কমতে পারে, বৃষ্টির পূর্বাভাস
  • সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে লাশ নিয়ে গেল বিএসএফ

    সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে লাশ নিয়ে গেল বিএসএফ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে এক বাংলাদেশি যুবক বিএসএফের গুলিতে নিহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর তার মরদেহ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

    শনিবার (৩১ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ১১ নম্বর শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী নোম্যান্সল্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

    বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের নাম প্রদীপ বৈদ্য। তার বাড়ি কুলাউড়া উপজেলার দত্তগ্রাম এলাকায়। তিনি একই এলাকার শৈলেন্দ্র বৈদ্যের ছেলে।

    কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জয়নুল ইসলাম বলেন, ‘প্রদীপ বৈদ্যের তার লাশ বর্তমানে ভারতের কৈলাশহর হাসপাতালে আছে। প্রদীপ বৈদ্য লেখাপড়ার পাশাপাশি কৃষিকাজ করতো। তাকে সীমান্তের কাঁটাতারের পাশে বিএসএফ গুলি করে হত্যা করে লাশ নিয়ে যায়। রাতে আমরা চেষ্টা করেও কিছু করতে পারিনি।’

    তিনি জানান, বর্তমানে প্রদীপের পরিবারের সদস্য নিয়ে তিনি কুলাউড়া থানায় আছেন। ঘটনাটি নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন। পরে বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

    এ ব্যাপারে শ্রীমঙ্গল ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, ভারতের অভ্যন্তরে এই ঘটনাটি ঘটেছে। তাকে কৈলাশহর হাসপাতালে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ভারতের পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে তার লাশ হস্তান্তর করবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন