রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ব্যাটিংয়ে মনোযোগ দিতেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ছেন নিগার কোস্টগার্ডকে উপকূলে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতির ডমিনেজ স্টিলে আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা সেপ্টেম্বরের ১৯ দিনেই ১৮৮ কোটি ডলারের কাছাকাছি রেমিট্যান্স সূচকের বড় উত্থান, ডিএসইতে এক মাসের সর্বোচ্চ লেনদেন বাদ পড়া শিশুদের খুঁজে হাম-রুবেলার টিকা দেবে সরকার বড় রান তাড়ায় ব্যাটিং ধসকে স্বাভাবিক বলছেন জ্যোতি হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মৃতের সংখ্যা ১ হাজার ৫৭ মোদির জন্মদিনের অনুষ্ঠানে না যাওয়ায় শিক্ষার্থীদের জরিমানার নোটিশ
  • ২০৮টি ফ্লাইটে ৮০ হাজার ৭২৩ বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন

     ২০৮টি ফ্লাইটে ৮০ হাজার ৭২৩ বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত মোট ২০৮টি ফ্লাইটে ৮০ হাজার ৭২৩ বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন। শনিবার (৩১ মে) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

    এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, শুক্রবার (৩০ মে) পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৮০ হাজার ৭২৩ জন বাংলাদেশি।

    আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, ২০৮টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১০৪টি, সৌদি এয়ারলাইনস ৭৬টি ও ফ্লাইনাস এয়ারলাইনস ২৮ ফ্লাইট পরিচালনা করেছে।

    এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ৪০ হাজার ২৪৯ হজযাত্রী, সৌদি এয়ারলাইনসে ২৯ হাজার ১৪৪ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ফ্লাইটে ১১ হাজার ৩৩০ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন।

    এদিকে, পবিত্র হজপালন করতে গিয়ে এখন পর্যন্ত মক্কা ও মদিনায় ১৫ জন বাংলাদেশি মারা গেছেন। সবশেষ ২৯ মে মারা গেছেন মাদারীপুরের মোজলেম হাওলাদার। মৃতদের মধ্যে ১৪ জন পুরুষ ও একজন নারী। এরমধ্যে মক্কায় নয়জন ও মদিনায় ছয়জন মারা গেছেন বলে জানিয়েছে আইটি হেল্প ডেস্ক।


    দৈএনকে/জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ