শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় বাংলাদেশ জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন দেশজুড়ে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
  • বৈরী আবহাওয়ায় বাজারে ক্রেতা কম, স্থিতিশীল পণ্যমূল্য

    বৈরী আবহাওয়ায় বাজারে ক্রেতা কম, স্থিতিশীল পণ্যমূল্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বৈরী আবহাওয়ার প্রভাবে রাজধানীর কাঁচাবাজারগুলোতে ক্রেতার উপস্থিতি কমে গেছে। বৃহস্পতিবার সারাদিন থেমে থেমে বৃষ্টি এবং শুক্রবার সকাল থেকে আবহাওয়া খারাপ থাকায় বাজারে স্বাভাবিক ভিড় দেখা যায়নি।

    তবে পণ্য সরবরাহে উল্লেখযোগ্য বাধা না থাকায় অধিকাংশ পণ্যের দাম আগের অবস্থানেই রয়েছে। বাজারে নতুন করে কোনো পণ্যের দাম বাড়েনি, যা সাধারণত এমন আবহাওয়ায় হয়ে থাকে।

    শুক্রবার (৩০ মে) রামপুরা, হাজীপাড়া বউবাজার, ও খিলগাঁও তালতলা বাজার ঘুরে দেখা গেছে—সবজির সরবরাহ ও মূল্য প্রায় আগের মতোই রয়েছে।

    সবজি বিক্রেতারা জানিয়েছেন, রাতের বৃষ্টির প্রভাব তুলনামূলক কম থাকায় পাইকারি বাজারে সরবরাহ ঠিক ছিল। তবে প্রত্যন্ত অঞ্চল থেকে আসা পণ্যের পরিমাণ কিছুটা কমেছে।

    একাধিক বিক্রেতা জানান, বাজারে ক্রেতা কম থাকায় বিক্রি কম হচ্ছে। ফলে নতুন সবজির পাশাপাশি পুরোনো সবজিও থেকে যাচ্ছে।

    বর্তমানে বাজারে পটল, ঢ্যাঁড়স, চিচিঙা ও ঝিঙা বিক্রি হচ্ছে ৪০–৬০ টাকা কেজি দরে। কাকরোল, বরবটি, কচুর লতি, উস্তা ও বেগুনের দাম ৬০–৮০ টাকা। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজিতে।

    এদিকে, ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি ১৬০–১৭০ টাকায় নেমেছে, যদিও কোথাও কোথাও ১৮০ টাকা হাঁকানো হলেও দরদাম করে কমে কেনা যাচ্ছে। সোনালি মুরগির দাম কমে দাঁড়িয়েছে ২৬০–২৮০ টাকা কেজিতে।

    ডিমের দাম কিছুটা স্থিতিশীল থেকে প্রতি ডজন ১৩৫–১৪০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বিক্রেতারা জানান, বর্ষা মৌসুমে সাধারণত ডিমের দাম বাড়লেও এবার দাম তুলনামূলকভাবে কম।

    চালের বাজারেও দেখা গেছে মিশ্র চিত্র। নতুন মিনিকেট চালের দাম কিছুটা কমে ৭০ টাকা কেজি হলেও পুরোনো মিনিকেট চাল ৭২–৮৬ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। চাল বিক্রেতারা জানান, নতুন মিনিকেট চালের প্রতি বস্তায় (২৫ কেজি) ১০০–২০০ টাকা কমে বিক্রি হচ্ছে।

    অন্যদিকে, তেল, চিনি ও ডালের বাজারে বড় ধরনের কোনো পরিবর্তন দেখা যায়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ