শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ-ব্রাজিল বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আলোচনা নিউইয়র্ক সফরে ১১ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর : মাহদী আমিন দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা জাতিসংঘের অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী  ডিজিটাল ব্যাংকের পথে বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান নিরাপদ ও জবাবদিহিমূলক অভিবাসন ব্যবস্থা গড়ার আহ্বান রাষ্ট্রপতির ব্রিটজকে-জানসেনের ব্যাটে দক্ষিণ আফ্রিকার লড়াকু সংগ্রহ ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৮২  মক্কাসহ সৌদির বিভিন্ন অঞ্চলে উচ্চ সতর্কতা জারি
  • ইশরাকের শপথ ইস্যুতে ইসি নেবে সাংবিধানিক সিদ্ধান্ত: আপিল বিভাগ

    ইশরাকের শপথ ইস্যুতে ইসি নেবে সাংবিধানিক সিদ্ধান্ত: আপিল বিভাগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণ নিয়ে নির্বাচন কমিশন (ইসি) সাংবিধানিক ক্ষমতাবলে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।

    বৃহস্পতিবার (২৯ মে) এ বিষয়ে শুনানি শেষে আপিল বিভাগ নির্বাচন কমিশনের বক্তব্য শোনার পর এ মন্তব্য করে। একইসঙ্গে, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে গেজেট প্রকাশের বিষয়টিও কমিশনের বিবেচনার ওপর ছেড়ে দেয় আদালত।

    এর আগে বুধবার (২৮ মে) ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা আবেদন খারিজের যে আদেশ হাই কোর্ট দিয়েছিল, তার বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি শুরু হয়।

    আদালতে ইশরাকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।রিটকারী পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন।

    ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ না দেয়ার নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন গত ২২ মে সরাসরি খারিজ করে দেয় হাই কোর্ট। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর দ্বৈত হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দিয়েছিল।

    রিটকারীর এ ধরনের রিট করার এখতিয়ার না থাকার যুক্তিতে আবেদনটি খারিজ করে আদালত।

    হাই কোর্টের ওই আদেশের বিরুদ্ধে সোমবার আপিল বিভাগে আবেদন করেন রিটকারী আইনজীবী মামুনুর রশিদ। আবেদনে হাই কোর্টের আদেশ স্থগিত চাওয়া হয়।

    এদিকে ইশরাককে মেয়রের দায়িত্ব দিতে নগর ভবনের সামনে বিক্ষোভ অব্যাহত রেখেছেন তার সমর্থকরা। তাদের আন্দোলনের কারণে দুই সপ্তাহ ধরে নগর ভবনে সব নাগরিক সেবা বন্ধ হয়ে আছে।

    স্থানীয় সরকার বিভাগ বলছে, ইশরাককে শপথ পড়ানোর বিষয়টি এখন ‘আদালতে বিচারাধীন বিষয়’। এ কারণে তারা আদালতের রায়ের অপেক্ষায় আছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন