বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপে, ঢাকায় সকালে বৃষ্টি

    বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপে, ঢাকায় সকালে বৃষ্টি
    রাজধানী ঢাকায় বৃহস্পতিবার ২৯ মে সকাল থেকে বৃষ্টি শুরু হয়। ছবি: সংগৃহীত।
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঢাকায় সকাল থেকে বৃষ্টি, বৃষ্টি ও বাতাসের কারণে পরিবেশ কিছুটা শীতল হয়েছে। ঢাকায় বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে বৃষ্টি হচ্ছে। 

     দেশের ছয়টি অঞ্চলের নদীবন্দরে দুপুর পর্যন্ত ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত ও অন্যান্য এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন জায়গায়ও বৃষ্টি হচ্ছে। বিশেষ করে উপকূলীয় এলাকায়। এতে, লোকজন ভোগান্তিতে। 

    এদিকে,বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস জানায়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিমি বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দিয়েছে।

    অন্যদিকে,পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বুধবার সন্ধ্যায় জানায়, আগামী ৪৮ ঘণ্টায় ঢাকাসহ দেশের ছয় বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। অতিভারী বৃষ্টির ফলে দেশের পাঁচ জেলায় ভূমিধসের আশঙ্কা রয়েছে।

    এ সময়ে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী (৪৪-৮৮ মিমি) থেকে অতিভারী (৮৮ মিমি) বর্ষণ হতে পারে।


    দৈএনকে/ মেলোরী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ