বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • মাত্র চার দিনের ব্যবধানে জাপানে বড় ভূমিকম্প, সুনামির হুঁশিয়ারি

    মাত্র চার দিনের ব্যবধানে জাপানে বড় ভূমিকম্প, সুনামির হুঁশিয়ারি
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাপানের উত্তরপূর্বাঞ্চলে মাত্র চার দিনের ব্যবধানে আবারও একটি বড় ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭। এই ভূমিকম্পের জেরে জাপানের আবহাওয়া দপ্তর (জিএমএ) তাৎক্ষণিকভাবে সুনামি সতর্কতা জারি করেছে।

    জিএমএ-এর এক বার্তায় জানানো হয়, আজ শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টা ৪৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিল উত্তরাঞ্চলীয় দ্বীপ হনশু-এর আওমোরি জেলায় সাগরের তলদেশ থেকে ২০ কিলোমিটার গভীরে।

    গত সোমবার একই এলাকায় ৭ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পের উত্তপত্তিস্থলও ছিল সাগরের তলদেশ।

    আজকের ভূমিকম্পের পর সরকার হনশু, হোক্কাইডো ও রাজধানী টোকিওর পূর্বদিকে চিবা দ্বীপের বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করেছে। সরকারের সতর্কবার্তায় বলা হয়েছে, চার দিন আগের ভূমিকম্পের ধারবাহিকতায় আজকের ভূমিকম্প হয়েছে এবং নিকট ভবিষ্যতে এমন আরও শক্তিশালী ভূমিকম্প হতে পারে।

    ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন