বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • ডিসেম্বরের মাঝামাঝিতে দেশের কয়েকটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা

    ডিসেম্বরের মাঝামাঝিতে দেশের কয়েকটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমে এলেও এখন পর্যন্ত শুধু পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে মৃদু শৈত্যপ্রবাহের মাত্রায় পৌঁছেছে। আবহাওয়াবিদরা বলছেন, সাধারণত ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত দেশে বড় ধরনের শৈত্যপ্রবাহ দেখা যায় না। তবে কোনো কোনো বছর এই সময়েও কয়েকটি এলাকায় তাপমাত্রা কমে মৃদু শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়।

    চলতি বছরও আগামী ১৪ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে দেশের কিছু অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে। এতে করে ৪ থেকে ৫টি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যদিও দেশের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা ১০ ডিগ্রির ওপরে থাকবে।

    আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, পঞ্চগড়, দিনাজপুর, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও যশোরের কিছু এলাকায় এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। এর মধ্যে তেঁতুলিয়ায় তাপমাত্রা ৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

    অন্যদিকে দেশের অধিকাংশ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ওপরে থাকলেও অনেক এলাকায় তা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে শীতের অনুভূতি বাড়াতে পারে। রাজশাহী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট, কুষ্টিয়া, মাগুরা, ঝিনাইদহ, নড়াইল, সাতক্ষীরা, গোপালগঞ্জ, বরিশাল, ভোলা, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং ময়মনসিংহ ও পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।

    এ ছাড়া দেশের বাকি এলাকায় তাপমাত্রা ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকা, চাঁদপুর ও লক্ষ্মীপুরসহ আশপাশের এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা তুলনামূলক বেশি, প্রায় ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।

    সব মিলিয়ে আবহাওয়াবিদদের ধারণা, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে দেশের ৪ থেকে ৫টি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এবং দেশের অন্যান্য এলাকাতেও শীতের তীব্রতা ধীরে ধীরে বাড়তে পারে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন