রবিবার, ২৬ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • চরফ্যাসনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

    চরফ্যাসনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চরফ্যাশন উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লোকমান হোসেন। সভার সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মামুন হোসেন।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কে এম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা, জামায়াতে ইসলামীর উপজেলা আমির অধ্যক্ষ মীর শরীফ হোসাইন, পৌর আমির অধ্যাপক মামুন আলম, উপজেলা সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক রায়হান, গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতি এ টি এম মাসুদ চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার এবং সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব লোকমান হোসেন।

    এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

    বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং মহান মুক্তিযুদ্ধে তাঁদের অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও চেতনাকে ধারণ করেই একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে।

    আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন