বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • মুক্তি পেলো ‘ইনসাফ’র টিজার।ঝড় তুললেন রাজ-ফারিণ, মোশাররফ করিম

    মুক্তি পেলো  ‘ইনসাফ’র টিজার।ঝড় তুললেন রাজ-ফারিণ, মোশাররফ করিম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ঈদ উপলক্ষ্যে মুক্তি পেতে যাচ্ছে থ্রিলার গল্পের সিনেমা ‘ইনসাফ’। দর্শকের আগ্রহ বেড়ে গেছে এর টিজার প্রকাশের পর। এ সিনেমার ৮২ সেকেন্ডের টিজারের একটি ভিডিও প্রকাশ করেছেন নির্মাতা সঞ্জয় সমদ্দার।

    শেয়ার করা টিজারে ঝড় তুলেছেন শরীফুল রাজ। নিজেকে ভেঙেচুরে নতুন করে আবিস্কার করেছেন। এক সময়ের ত্রাশ ডন ইউসুফ হয়ত আবার ফিরে এসেছে আজব ক্যারেক্টার খুন করার পরে দুধ দিয়ে গোসল করে। ইউসুফের চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ আর তার বিপরীতে নায়িকা হিসেবে রয়েছেন তাসনিয়া ফারিণ।

    কুখ্যাত খুনি ইউসুফকে কুড়াল হাতে মানুষকে হত্যা করতে দেখা যায়। হাতে কুড়াল মুখে জলন্ত সিগারেট আর চোখে মুখে প্রতিশোধের নেশা। ইউসুফ কোনো সাধারণ মান্তান নয়। এদিকে ফারিণের এক ঝলক দেখা যায়, যখন জঙ্গলের মাঝে কুড়াল হাতে খুন করছিল আর ফিনকি দিয়ে রক্ত গিয়ে পড়ে ফারিণের মুখে।
     
    সবমিলিয়ে ভিন্ন এক গল্পে তৈরি হয়েছে ‘ইনসাফ’। টিজারের শেষে চমকে দিয়েছেন মোশাররফ করিম। মেডিকেলের মাঝে ভয়ঙ্কর রূপে চোখে চশমা হাতে শর্টগান তিনি বলেন, ‘আমি অমানুষ মারি মানুষ মারি না।’

    আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সঞ্জয় সমদ্দার পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘ইনসাফ’।


    দৈএনকে/জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ