মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা আজহার খালাস

    মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা আজহার খালাস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল করে এই রায় ঘোষণা করা হয়।

    আজ মঙ্গলবার (২৭ মে) সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় দেন। আইনজীবীরা জানিয়েছেন, এই রায়ের ফলে আজহারুল ইসলামের মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।

    এর আগে, ৮ মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শেষে রায়ের জন্য ২৭ মে দিন ধার্য করা হয়। শুনানি অনুষ্ঠিত হয় ৬ মে, যেখানে আপিলকারীর পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির এবং সৈয়দ মো. রায়হান উদ্দিন উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক এবং প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

    উল্লেখ্য, ২০১৪ সালের ৩০ ডিসেম্বর মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে তিনি ২০১৫ সালের ২৮ জানুয়ারি আপিল করেন।

    পরবর্তীতে ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন এবং ২০২০ সালের ১৫ মার্চ পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এরপর রায় পুনর্বিবেচনার আবেদন করা হলে ২০২০ সালের ১৯ জুলাই সেটি গ্রহণ করে আপিল বিভাগ। আবেদন গৃহীত হওয়ার পর দুই সপ্তাহের মধ্যে আপিলের সংক্ষিপ্তসার জমা দিতে বলা হয়, যা পরে জমা দেওয়া হয়।

    সবশেষে এই আপিলের শুনানি শেষে আজ রায় ঘোষণা করা হলো। বর্তমানে এ টি এম আজহারুল ইসলাম কারাগারে রয়েছেন।


    নতুন কাগজ/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন