রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ব্যাটিংয়ে মনোযোগ দিতেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ছেন নিগার কোস্টগার্ডকে উপকূলে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতির ডমিনেজ স্টিলে আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা সেপ্টেম্বরের ১৯ দিনেই ১৮৮ কোটি ডলারের কাছাকাছি রেমিট্যান্স সূচকের বড় উত্থান, ডিএসইতে এক মাসের সর্বোচ্চ লেনদেন বাদ পড়া শিশুদের খুঁজে হাম-রুবেলার টিকা দেবে সরকার বড় রান তাড়ায় ব্যাটিং ধসকে স্বাভাবিক বলছেন জ্যোতি হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মৃতের সংখ্যা ১ হাজার ৫৭ মোদির জন্মদিনের অনুষ্ঠানে না যাওয়ায় শিক্ষার্থীদের জরিমানার নোটিশ
  • এবার হজে গিয়ে মৃত্যু বরন করেছেন ১০ জন বাংলাদেশি

    এবার হজে গিয়ে মৃত্যু বরন করেছেন ১০ জন বাংলাদেশি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এই বছরের চলতি পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৬২ হাজার ৮৮৩ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এরমধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে।

    সোমবার (২৬ মে) হজ সম্পর্কিত সবশেষ তথ্য এ বিষয়ে জানানো হয়েছে।

    এতে বলা হয়, ১৬৩টি ফ্লাইটে ৬২ হাজার ৮৮৩ যাত্রী সৌদি পৌঁছেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮৫টি ফ্লাইটে গেছেন ৩২ হাজার ৩৪৭ জন। এ ছাড়া সৌদি এয়ারলাইন্সের ৫৭টি ফ্লাইটে ২১ হাজা ৯০৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২১টি ফ্লাইটে গেছেন ৮ হাজার ৬২৮ জন। 

    হজ বুলেটিনে আরও বলা হয়, এখন পর্যন্ত সৌদি যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫৮ হাজার ৩০০ জন।

    চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নয়জন পুরুষ ও একজন নারী।

    গত ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে। এর মধ্য দিয়েই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে ৩১ মে।

    উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি যাবেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি মাধ্যমে এবং বেসরকারি মাধ্যমে ৮১ হাজার ৯০০ জন।

    দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজের আনুষ্ঠানিকতা শেষে ১০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে, শেষ হবে ১০ জুলাই।


    দৈএনকে/জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ