শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ-ব্রাজিল বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আলোচনা নিউইয়র্ক সফরে ১১ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর : মাহদী আমিন দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা জাতিসংঘের অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী  ডিজিটাল ব্যাংকের পথে বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান নিরাপদ ও জবাবদিহিমূলক অভিবাসন ব্যবস্থা গড়ার আহ্বান রাষ্ট্রপতির ব্রিটজকে-জানসেনের ব্যাটে দক্ষিণ আফ্রিকার লড়াকু সংগ্রহ ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৮২  মক্কাসহ সৌদির বিভিন্ন অঞ্চলে উচ্চ সতর্কতা জারি
  • মেয়র হিসেবে ইশরাককে শপথ পড়াতে বাধা নেই: হাইকোর্ট

    মেয়র হিসেবে ইশরাককে শপথ পড়াতে বাধা নেই: হাইকোর্ট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গেজেটের বৈধতা নিয়ে এবং তাকে শপথ পড়ানো থেকে বিরত থাকার নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

    বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ফলে ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ নিতে আর কোনো আইনি বাধা থাকল না।

    এর আগে, গতকাল বুধবার (২১ মে) এ রিটের শুনানি হলেও আদালত সেদিন কোনো আদেশ দেননি। পরবর্তীতে আজ (বৃহস্পতিবার) আদেশের জন্য দিন ধার্য করা হয়।

    আদালতে ইশরাক হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন।

    গত ১৪ মে, ঢাকার বাসিন্দা মো. মামুনুর রশিদ এ রিটটি দায়ের করেন। তার আইনজীবী ছিলেন কাজী আকবর আলী। রিটে শুধু শপথ পড়ানো থেকে বিরত রাখার আবেদনই নয়, বরং যিনি ইশরাককে মেয়র ঘোষণা করেছেন—নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলামের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

    উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিপুল ভোটে জয়লাভ করেন। বিএনপির প্রার্থী ইশরাক হোসেন সেই নির্বাচনে প্রায় পৌনে দুই লাখ ভোটে পরাজিত হন।

    তবে নির্বাচনের বৈধতা নিয়ে করা মামলায় গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম রায় দিয়ে ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করেন। এরপর ২২ এপ্রিল আইন মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী, ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে তাকে মেয়র হিসেবে ঘোষণা করে।

    এদিকে গেজেট প্রকাশের পরও শপথ অনুষ্ঠানের তারিখ নির্ধারিত না হওয়ায়, ইশরাকের সমর্থকরা বেশ কয়েকদিন ধরে নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। গতকালও (২১ মে) তারা মৎস্য ভবনের সামনে এবং পরে কাকরাইল এলাকায় অবস্থান নেন, ফলে আশপাশের এলাকায় যান চলাচলে চরম ভোগান্তি দেখা দেয়। ওই কর্মসূচিতে রাতে ইশরাক হোসেন নিজেও যোগ দেন।

     

     

    নতুন কাগজ/বিএইচ


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন